১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জার্মানির নতুন কোচ ক্লপ

BSSঢাকা

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : জাতীয় দলের নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ডিএফবির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

জার্মানির নতুন কোচ ক্লপ

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : জাতীয় দলের নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ডিএফবির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে ব্যর্থতার পদত্যাগ করেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। তার স্থলাভিষিক্ত হলেন ক্লপ। সফল কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন এই জার্মান।

ডিএফবি জানিয়েছে, চুক্তি অনুযায়ী ২০৩০ সালে স্পেন-মরক্কো ও পর্তুগালে আয়োজিত বিশ্বকাপ পর্যন্ত জার্মানের কোচ হিসেবে থাকবেন ৫৯ বছর বয়সি ক্লপ। আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ক্লপের কোচের মেয়াদ কার্যকর হবে।

ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ ডিএফবি সভাপতি বার্ন্ড নুয়েনডর্ফ বলেন, 'আমরা আজ নতুন কোচ হিসেবে জার্গেন ক্লপকে নিশ্চিত করতে পেরে অত্যন্ত আনন্দিত।'

জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত ক্লপ নিজেও। ডিএফবি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, 'আজ এখানে বসে থাকাটা আমার জন্য এক বিরাট সম্মান।

আদর্শগতভাবে এটি আমার ক্যারিয়ার, আমার জীবন, আমার পেশাগত জীবনের সর্বোচ্চ শিখর। আমি আমার সর্বস্ব উজাড় করে দেব।'

তিনি আরও বলেন, 'জাতীয় দল যেভাবে আমাদেরকে জার্মান হিসেবে ঐক্যবদ্ধ করতে পারে, অন্য কোনো কিছু সেভাবে পারে না। এজন্যই আমার কাছে এই দায়িত্বটি বিশেষ কিছু। জার্মান ফুটবলে কোচের দায়িত্ব নিতে মুখিয়ে আছি। অত্যন্ত নম্রতা ও ধৈর্যের সঙ্গে পালন করব। এমন একটা দল গড়ে তুলবো যেখানে সবাই একে অপরের জন্য লড়বে এবং দলের ওপর দেশের মানুষ পুরোপুরি বিশ্বাস রাখবে।'

জার্মানির কোচ হিসেবে ক্লপের প্রথম পরীক্ষা হবে নেশনস লিগ। আগামী ২৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে কোচিং অধ্যায় শুরু করবেন ক্লপ।

নেশনস লিগের পর ২০৩০ সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হওয়া ইউরো ২০২৮ বাছাইপর্বে দল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন ক্লপ।

খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে এক দশকেরও বেশি সময় জার্মান ক্লাব মিঞ্জের হয়ে খেলেছেন ক্লপ। খেলোয়াড়ী জীবন শেষে লিভারপুলের কোচ হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন তিনি।

তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইএফএল কাপ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতেছে লিভারপুল।

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর টানা তিন আসরে ব্যর্থ হয়েছে জার্মানি। ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের শেষ ৩২-এ মিশন শেষ করে জার্মানরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026