১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে নতুন মুখ বিশপ, ফিরলেন ম্যাকেঞ্জি

BSSঢাকা

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে নতুন মুখ বিশপ, ফিরলেন ম্যাকেঞ্জি

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জশুয়া বিশপ। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে ১১৬ উইকেট শিকার করেছেন তিনি।

ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন মৌসুম মিলিয়ে সর্বোচ্চ ৯১ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সি বিশপ। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২ সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ৩০ দশমিক ৭৬ গড়ে ১০৪৬ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে পারফরমেন্সের পুরস্কার হিসেবে দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ফিরেছেন ২৫ বছর বয়সি কার্ক ম্যাকেঞ্জি। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি।

ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে ছয় ইনিংসে ৬৪ দশমিক ৬০ গড়ে ৩২৩ রান করেছেন ম্যাকেঞ্জি। ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পর ৬ ম্যাচ খেলে এক হাফ-সেঞ্চুরিতে ২০৩ রান করেছেন তিনি।

বাঁ-হাতি ওপেনার জন ক্যাম্পবেলের জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাকেঞ্জি। সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ-হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ক্যাম্পবেল।

ব্যক্তিগত কারণে টেস্ট দলে নেই পেসার আলজারি জোসেফ। সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে খেলা টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন অ্যান্ডারসন ফিলিপ।

আগামীকাল থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। এরপর পোর্ট অব স্পেনের ২ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, ত্যাগনারায়ন চন্দরপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, শাই হোপ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, কার্ক ম্যাকেঞ্জি, কিমো পল, কেমার রোচ ও জেইডেন সিলেস।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026