২৩ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ক্রিকেটে বালক বিভাগের ফাইনালে রাজশাহী-রংপুর, বালিকা বিভাগে ময়মনসিংহ-ঢাকা

BSSঢাকা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টের ক্রিকেট ইভেন্টের বালক বিভাগে ফাইনালে উঠেছে রাজশাহী ও রংপুর অঞ্চল। বালিকা বিভাগের ফাইনাল হবে ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের মধ্যে।

ক্রিকেটে বালক বিভাগের ফাইনালে রাজশাহী-রংপুর, বালিকা বিভাগে ময়মনসিংহ-ঢাকা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টের ক্রিকেট ইভেন্টের বালক বিভাগে ফাইনালে উঠেছে রাজশাহী ও রংপুর অঞ্চল। বালিকা বিভাগের ফাইনাল হবে ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের মধ্যে।

প্রতিযোগীতার চতুর্থদিনেও ছিল বৃষ্টির বাধা। চার ম্যাচের একটিতে কেবল নির্ধারিত ওভারের খেলা হয়।

বালক বিভাগের প্রথম সেমিফাইনালে ফরিদপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ৮ রানে হারিয়ে ফাইনালে উঠে রংপুর অঞ্চল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান তোলে ফরিদপুর। জবাবে ৫ ওভারে ৫২ রান তোলে ফেলে রংপুর। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে জয় পায় রংপুর।

কোয়ার্টার ফাইনালে ৯০ রানের ঝড়ো ইনিংস খেলে ফরিদপুরকে সেমিফাইনালে তুলেছিলেন মশিউর রহমান।

তবে সেমিফাইনালে ডানহাতি এ ব্যাটারের উইলো হাসেনি। ইনিংসের দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে মিড অফে আব্দুল কাইয়ুম সাকিবের হাতে ধরা পড়েন। তিনে নামা নাজমুল ইসলাম ৭ রান করে সাজঘরে ফেরেন।

তৃতীয় উইকেটে ওপেনার হাফিজুর রহমানকে নিয়ে ১৯ রানে জুটি গড়েন আকিব হাসান। ২৮ রানে ৩ উইকেট হারায় ফরিদপুর। চতুর্থ উইকেটে উইকেটরক্ষক ব্যাটার আমির হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হাফিজ। দু'জন মিলে যোগ করেন ৩৫ রান। দলীয় ৬৩ রানের মাথায় বিদায় নেন হাফিজ। আমিরের ব্যাট থেকে আসে ১৮ রান। শেষদিকে জুবি হাসানের ৭ বলে ১৬ রানের ক্যামিওতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ফরিদপুর।

রংপুরের হয়ে মাহফিজুর রহমান, ফারহান সাদিক ও ফারহান কবির ১টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে রংপুরকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজ। প্রথম ওভারে ১৮ রান তোলেন তারা। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ভুল বোঝাবুঝিতে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন সাকিব। ৭ বলে ১৭ রান করেন রংপুর অধিনায়ক। তিনে নামা বিহন সরকার ব্যক্তিগত ৫ রানে আলিফের বলে বোল্ড হন। দলীয় ৪৩ রানে নাওফাত ইসলাম নিরবের উইকেট হারায় রংপুর। নিরবের ব্যাট থেকে আসে ৮ রান। পাঁচে নামা অন্তর মিয়া ক্রিজে নেমে নিজের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান। ৫ ওভারে ৩ উইকেটে ৫২ রান তোলে রংপুর। এরপরই বৃষ্টি নামে। ইমতিয়াজ ১২ ও অন্তর ৭ রানে অপরাজিত ছিলেন। রংপুরের অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ম্যাচসেরা হন।

দ্বিতীয় সেমিফাইনালে সিলেটের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করা রাজশাহী শুরুতে ধাক্কা খায়। প্রথম ওভারে ওপেনার তাজবিহ তাসনিমকে হারায় তারা। তবে আরেক ওপেনার মো. শারাফাত সাদিদ রাজশাহী হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন। ৭ ছক্কা ও ২ চারে ১১ বলে অর্ধশতক তুলে নেন তিনি। আলী রেজা বিন ওমরের বলে সাজঘরে ফেরার আগে ৫৩ রান করেন সাদিদ। এরপর সাবিথ আনাম নিরবের ২২, তাহমিদ হাসানের ১৯ ও তামজিদ হাসানের ১১ রানে ভর করে ১০ ওভারে ৪ উইকেটে ১২৫ রানের সংগ্রহ পায় রাজশাহী। সিলেটের ওমর ১৬ রানে নেন ২ উইকেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার সাদ হোসাইন। প্রথম ওভারে ২২ রান তুলে সিলেট। দ্বিতীয় ওভারের শুরুতে রান আউটের শিকার হয়ে ব্যক্তিগত ২০ রানে বিদায় নেন সাদ।

এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সিলেটের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৮ রান করে সিলেট। ৫৭ রানে জয় দিয়ে ফাইনালে পা রাখে রাজশাহী।

বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে চট্টগ্রামকে ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠে ময়মনসিংহ অঞ্চল। বৃষ্টিবাধায় ম্যাচটি ২ ওভারে নামিয়ে আনেন আম্পায়াররা। টস জিতে শুরুতে ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ২০ রান তোলে চট্টগ্রাম। পরে ২ বল বাকী থাকতে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ময়মনসিংহ। ম্যাচসেরা ময়মনসিংহের সাদিয়া আফরিন জান্নাত।

দ্বিতীয় সেমিফাইনালেও ছিল বৃষ্টি বাগড়া। ঢাকা-রাজশাহী ম্যাচ গড়ায় ৫ ওভারে। আগে ব্যাট করে ৪৪ রান তোলে রাজশাহীর মেয়েরা। ওপেনার সাথি খাতুন ৬ চারে ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন। পরে আবারো বৃষ্টি নামে। ডিএলএস মেথডে ঢাকার জন্য টার্গেট দাঁড়ায় ২ ওভারে ২৪ রান। নাটকীয় সেই লড়াইয়ে জয় তুলে নিয়ে ফাইনালে পা রাখে ঢাকা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড সূর্যবংশীর

হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড সূর্যবংশীর

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের বৈভব সূর্যবংশী।

7/23/2026

অস্ট্রেলিয়া সফরের আগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিসিবি

অস্ট্রেলিয়া সফরের আগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিসিবি

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ছোট আকারে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

7/23/2026

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনাল ওভালে

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনাল ওভালে

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের (২০২৫-২৭) ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের দ্য ওভালে। ২০২৭ সালের ৯ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে।

7/23/2026

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট, দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় দ্য হান্ড্রেডের চলতি আসর থেকে ছিঠকে গেলেন ফিজ।

7/23/2026

নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়

নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : নেপালের বিপক্ষে চতুর্থ ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে আগেই কাবাডি সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল। ফলে রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচ জিতে স্বান্তনার জয় তুলে নিয়েছে সফরকারী নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে সিরিজের ব্যবধান কমাল তারা।...

7/23/2026

ক্যারিয়ার সেরা রেটিং তানজিদের

ক্যারিয়ার সেরা রেটিং তানজিদের

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান। ব্যাটারদের তালিকায় আরও উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসানের।

7/23/2026

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের সূচি আজ চূড়ান্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০২৭ সালের ২৮ মে থেকে ঐতিহাসিক লর্ডসে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

7/23/2026

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। এই চার দল গ্রুপ-বি'তে একে অপরের সাথে লড়াইয়ে নামবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগায়ো শহরের অনুষ্ঠিত হবে এশিয়ার দেশগুলোর ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আসর।

7/23/2026