১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়া সফরের আগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিসিবি

BSSঢাকা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ছোট আকারে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া সফরের আগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিসিবি

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ছোট আকারে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়েতে দীর্ঘ সফর শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি ফরম্যাটেই সিরিজ খেলেছে টাইগাররা। একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে সফরকারীরা। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে ভালোভাবে সফর শেষ করে বাংলাদেশ।

ইতোমধ্যে প্যাট কামিন্সের নেতৃত্বে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে খেলা সত্ত্বেও বাংলাদেশকে সমীহ করছে অসিরা।

এখনও অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেনি বাংলাদেশ। কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস ও শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যের অপেক্ষায় আছেন নির্বাচকরা।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) পেয়েও সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের প্রধান পেসার তাসকিন আহমেদ। এলপিএলে অংশ না নিয়ে অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে প্রস্তুতির জন্য বাংলাদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

অস্ট্রেলিয়া সফরে পাওয়া যাবে না এবাদত হোসেনকে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে যাবেন না তিনি।

দল চূড়ান্ত করার আগে লিটন দাস ও নাহিদ রানার ফিটনেস রিপোর্টের জন্যও অপেক্ষা করছে বিসিবি। জুন মাস থেকে পায়ের পেশির (কাফ) ইনজুরিতে ভুগছেন লিটন। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন রানা। বুধবার রানার স্ক্যান করা হয়েছে।

এরইমধ্যে শন টেইটের বিকল্প খুঁজতে থাকা বিসিবি জাতীয় দলের অর্ন্তবর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরকে বহাল রেখেছে। জিম্বাবুয়ে সফরে পেস বোলিং ইউনিটের দায়িত্বে ছিলেন তালহা।

১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু'দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026