১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনাল ওভালে

BSSঢাকা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের (২০২৫-২৭) ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের দ্য ওভালে। ২০২৭ সালের ৯ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনাল ওভালে

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের (২০২৫-২৭) ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের দ্য ওভালে। ২০২৭ সালের ৯ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আজ টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১৯-২১ চক্রে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সাউদাম্পটনে। ঐ আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় দ্য ওভালে। শিরোপা নির্ধারনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বড় ব্যবধানে হারে ভারত।

২০২৩-২৫ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল আয়োজন করে ঐতিহাসিক লর্ডস ভেন্যু। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

লর্ডসের ভেন্যুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল সফলভাবে হওয়ায়, ২০২৭ সালের ফাইনালও লর্ডসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কিন্তু এবারের গ্রীষ্মে লর্ডসে অনুষ্ঠিত ইংল্যান্ড ও নিউজিল্যান্ড টেস্টের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। অতিরিক্ত সিম মুভমেন্ট, অসম বাউন্সের কারনে ঐ টেস্টে বোলারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে বোলারদের। তাই ম্যাচটি ১৬৬ ওভারেই শেষ হয়ে যায়। পরে লর্ডসের উইকেটকে 'অসন্তোজনক' জানিয়ে একটি ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি।

এজন্য লর্ডসের পিচ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

আগামী বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। ২০২৭ সালের ২৮ মে ঐতিহাসিক লর্ডসে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে দু'দল। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026