১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ক্যারিয়ার সেরা রেটিং তানজিদের

BSSঢাকা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান। ব্যাটারদের তালিকায় আরও উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসানের।

ক্যারিয়ার সেরা রেটিং তানজিদের

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান। ব্যাটারদের তালিকায় আরও উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসানের।

সাপ্তাহিক হালনাগাদে বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই স্পিনার মাহেদি হাসান-রিশাদ হোসেন এবং পেসার তাসকিন আহমেদের।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন তানজিদ। দ্বিতীয় ম্যাচে ৫৮ রানের পর তৃতীয়টিতে অনবদ্য ৬৬ রানে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ দেন তিনি। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে টাইগাররা।

তিন ম্যাচে ১৪০ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তানজিদ। র্যাংকিংয়ে ৬৪৯ রেটিং নিয়ে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন তানজিদ। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে র্যাংকিংয়ে সবার উপরে আছেন তানজিদই।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১২ রানে ফিরলেও, দ্বিতীয়টিতে ৫৫ রানের ইনিংস খেলেন সাইফ। শেষ ম্যাচে ৪ রানে আউট হন তিনি। তারপরও ৯ ধাপ উন্নতিতে ২৭তম স্থানে জায়গা পেয়েছেন সাইফ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ৪ উইকেট নেন স্পিনার মাহেদি। বোলারদের র্যাংকিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে তার। ৬৩২ রেটিং নিয়ে ১৯তম স্থানে উঠেছেন এই অফ স্পিনার।

সিরিজের শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে আট ধাপ উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদের। ৬১৯ রেটিং নিয়ে ২৬তম স্থানে আছেন তিনি।

জিম্বাবুয়ে সিরিজে তিন ম্যাচে কোন উইকেটই নিতে পারেননি তাসকিন। তারপরও র্যাংকিংয়ে অন্যদের অবনতিতে ৯ ধাপ উন্নতি হয়েছে তার। ৫০৬ রেটিং নিয়ে ৬৯তম স্থানে আছেন তাসকিন।

টি-টোয়েন্টিতে ব্যাটার তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের উইকেটরক্ষক ইশান কিশান। বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডারদের তালিকায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা যথারীতি শীর্ষে আছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026