১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বেলজিয়ামের কোচ হতে যাচ্ছেন মার্ক ফন বোমেল

BSSঢাকা

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার মার্ক ফন বোমেল বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন বলে বুধবার স্থানীয় সংবাদমাধ্যম দাবী জানিয়েছে।

বেলজিয়ামের কোচ হতে যাচ্ছেন মার্ক ফন বোমেল

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার মার্ক ফন বোমেল বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন বলে বুধবার স্থানীয় সংবাদমাধ্যম দাবী জানিয়েছে।

ফ্লেমিশ দৈনিক হেট লাটস্টে নিওউস-এর খবরে বলা হয়েছে, ফন বোমেল এবং বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ) একটি চুক্তিতে পৌঁছেছে। এর ফলে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচ আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিতে সই করবেন এবং ইউরো ২০২৮ পর্যন্ত 'রেড ডেভিলস'-এর দায়িত্বে থাকবেন।

২০১৩ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর ফন বোমেল কোচ হিসেবে পিএসভি এইন্ডোভেন, উল্ফসবার্গ এবং রয়্যাল অ্যান্টওয়ার্পের দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের জুনে বেলজিয়ামের শীর্ষ লিগের ক্লাব অ্যান্টওয়ার্প ছাড়ার পর থেকে তিনি কোনো দলের দায়িত্বে ছিলেন না। তবে তার আগের বছরই তিনি ক্লাবটিকে ৬৬ বছরের মধ্যে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতিয়েছিলেন।

২০১০ বিশ্বকাপের রানার্সআপ ডাচ দলের সদস্য ফন বোমেল রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। চলতি গ্রীষ্মে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে বেলজিয়াম হেরে বিদায় নেওয়ার পর সোমবার গার্সিয়া পদ থেকে সওে দাঁড়ান।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ফরাসি কোচ গার্সিয়ার সঙ্গে দলের কয়েকজন খেলোয়াড়ের মতবিরোধ তৈরি হয়েছিল। এছাড়া টেকনিক্যাল ডিরেক্টর ভিনসেন্ট মানার্টও গ্রুপ পর্বে দলের কিছু পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট ছিলেন।

তবে গার্সিয়ার বিদায়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বেলজিয়াম সমর্থক বিস্ময় প্রকাশ করেন। হেট লাটস্টে নিওউস-এর তথ্য অনুযায়ী, বেলজিয়ান ফুটবল ফেডারেশন ৬২ বছর বয়সী রুডি গার্সিয়ার পরিবর্তে আরও তরুণ এবং আধুনিক ধাঁচের একজন কোচ খুঁজছিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026