১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রাদারফোর্ড-হেটমায়ারে জয় দিয়ে সিরিজ শেষ করল ওয়েস্ট ইন্ডিজ

BSSঢাকা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : দুই ব্যাটার শেরফানে রাদারফোর্ড ও শিমরোন হেটমায়ারের ব্যাটিং দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

রাদারফোর্ড-হেটমায়ারে জয় দিয়ে সিরিজ শেষ করল ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : দুই ব্যাটার শেরফানে রাদারফোর্ড ও শিমরোন হেটমায়ারের ব্যাটিং দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

৭ উইকেটের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর পরের তিন ম্যাচ যথাক্রমে- ৫, ৬ ও ১ উইকেটে জিতে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। শেষ ম্যাচ হারলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরাই।

ব্রিজটাউনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারালেও উইল ইয়ং-নিক কিলির জোড়া হাফ-সেঞ্চুরিতে দলের রান ১শ স্পর্শ করে। দ্বিতীয় উইকেটে ৯০ বলে ৮৬ রানের জুটি গড়েন তারা।

ইয়ং ব্যক্তিগত ৫৬ রানে ফেরার পর মিডল অর্ডার ব্যাটার টম ল্যাথামের সাথে ৫৪ রান যোগ করে থামেন কিলি। ৫টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করেন কিলি।

দলীয় ১৮১ রানে কিলির বিদায়ের পর ষষ্ঠ উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনারের সাথে ৫৪ বলে ৪৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের লড়াকু সংগ্রহের পথ তৈরি করেন ল্যাথাম।

শেষ উইকেটে নাথান স্মিথ ও জ্যাকব ডাফির ২১ রানের জুটির কল্যাণে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৮ রান পায় নিউজিল্যান্ড। লাথাম ৬৯, স্যান্টনার ১৩, স্মিথ ১৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও ভাইটেল লজ ২টি করে উইকেট নেন।

জবাবে উপরের সারির চার ব্যাটার বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে দলীয় ১২৩ রানের মধ্যে বিদায় নেন। আকিম আগস্ট ৩৪, জাস্টিন গ্রেভস ২২, কেসি কার্টি ২০ ও অধিনায়ক শাই হোপ ৩৯ রান করেন।

পঞ্চম উইকেটে ৯০ বলে ৯৫ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রাদারফোর্ড ও হেটমায়ার। দলীয় ২১৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে রাদারফোর্ড ফেরার পর দ্রুত ৩ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৪৮ রানে অষ্টম উইকেট হারায় ক্যারিবীয়রা।

তবে নবম উইকেটে জেইডেন সিলেসকে নিয়ে ১৭ বলে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে রোমাঞ্চকর জয় এনে দেন হেটমায়ার। ২ চার ও ৪টি ছক্কায় ৬৪ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচ সেরা হন হেটমায়ার। ৫ রানে অপরাজিত থাকেন সিলেস। ২টি চার ও ৫টি ছক্কায় ৫৮ বলে ৬১ রান করে দলের জয়ে অবদান রাখেন হেটমায়ার।

নিউজিল্যান্ডের ডাফি ও জেইডেন লিনক্স ৩টি করে উইকেট নেন। সিরিজে ১৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন লিনক্স।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026