১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা

BSSঢাকা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে সুযোগ পেয়েছেন শীর্ষ সারির তিন ব্যাটার স্যাম কনস্টাস, ক্যাম্পবেল কেলওয়ে ও কার্টিস প্যাটারসন।

২০২৪ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় কনস্টাসের। মেলবোর্নে অভিষেক ইনিংসেই ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন। এরপর ছন্দ হারান তিনি। অভিষেকের পর ৫ টেস্টে ১৬৩ রান করেন এই ব্যাটার। ২০২৫ সালের অসিদের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন কনস্টাস।

এখনও অস্ট্রেলিয়ার জার্সিতে খেলার সুযোগ হয়নি কেলওয়ের। ঘরোয়া আসরের সর্বশেষ মৌসুমে সুবিধা করতে পারেননি তিনি। গত শেফিল্ড শিল্ডে ১টি সেঞ্চুরি ও দু'টি হাফ-সেঞ্চুরিতে তার ব্যাটিং গড় ছিল ২৬.৭৮।

গত বছর ভারতে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে দুই ম্যাচে কনস্টাসের সাথে ইনিংস উদ্বোধন করেছিলেন কেলাওয়ে। প্রথম অনানুষ্ঠানিক টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৯৮ ও ৫৬ রানের জুটি গড়েছিলেন তারা। অস্ট্রেলিয়ার হয়ে ২টি টেস্ট খেলেছেন প্যাটারসন। শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পেয়ে যান তিনি। ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে ২০১৯ সালের পর অস্ট্রেলিয়ার হয়ে আর খেলার সুযোগ পাননি ৩৩ বছর বয়সী প্যাটারসন।

এছাড়াও প্রস্তুতি ম্যাচের দলে সুযোগ পাওয়া আরেক উল্লেখযোগ্য নাম জশ ফিলিপ। অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

আগামী ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। উভয় দলই ১৩ জন খেলোয়াড় নিয়ে খেলার বিষয়ে সম্মত হওয়ায় ম্যাচটি 'ফার্স্ট-ক্লাস' বা প্রথম শ্রেণির মর্যাদা পাবে না। ১৩ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।

প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ : ক্যাম্পবেল কেলাওয়ে, ক্যাম্পবেল থম্পসন, কোরি রোকেচলি, হ্যানো জ্যাকবস, জেইক ডোরান, জার্সিস ওয়াদিয়া, জশ ফিলিপ, কার্টিস প্যাটারসন, স্যাম কনস্টাস, টিগ উইলি, টম মেনজিস, টম রজার্স, জেভিয়ার ক্রোন, নোয়া ম্যাকফ্যাডিয়েন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026