১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সমর্থকদের বিশ্বসেরা দলে ভোজিনহো, হালান্ড

BSSঢাকা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : সমর্থকদের ভোটে বিশ্বকাপের ড্রিম টিমে জায়গা করে নিয়েছন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহো ও নরওয়ে স্ট্রাইকার আর্লিং হালান্ড। পুরো টুর্ণামেন্টে অসাধারণ পারফরমেন্সের সুবাদে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়দের পিছনে ফেলে অনেকটা অপ্রত্যাশিভাবেই সেরা দলে স্থান পেয়েছেন তারা।

সমর্থকদের বিশ্বসেরা দলে ভোজিনহো, হালান্ড

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : সমর্থকদের ভোটে বিশ্বকাপের ড্রিম টিমে জায়গা করে নিয়েছন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহো ও নরওয়ে স্ট্রাইকার আর্লিং হালান্ড। পুরো টুর্ণামেন্টে অসাধারণ পারফরমেন্সের সুবাদে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়দের পিছনে ফেলে অনেকটা অপ্রত্যাশিভাবেই সেরা দলে স্থান পেয়েছেন তারা।

বিশ্বকাপে অভিষিক্ত আফ্রিকান দল কেপ ভার্দের হয়ে নজড়কাড়া পারফরমেন্স দেখিয়েছেন ৪০ বছর বয়সী ভোজিনহো। যে কারনে গোল্ডেন গ্লাভস জয়ী আসর সেরা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে পিছনে ফেলে ভক্তদের ৩৯.৬ শতাংশ ভোট পেয়ে সেরা দলে জায়গা পেয়েছেন ভোজিনহো। ফিফার টেকনিক্যাল গ্রুপের বিবেচনায় সিমন আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জয় করেছেন।

অথচ বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় সারির দল শেভাস ছাড়ার পর ক্লাববিহীন ছিলেন ভোজিনহো। বিশ্বকাপের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ স্পেনের বিপক্ষে খেলতে নেমে ভোজিনহো দুর্দান্ত সাতটি সেভ করে কেপ ভার্দেকে রক্ষা করেছিলেন। ম্যাচটিতে স্পেন গোলশুন্য ড্র করতে বাধ্য হয়। এমনকি প্রথমবারের মত বিশ্বমঞ্চে খেলতে এসে কেপ ভার্দে নক আউটের টিকিট নিশ্চিত করে। নক আউট পর্বে শেষ ৩২'র ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে তাদের বিদায় নিতে হয়।

এদিকে প্রথমবারের মত নরওয়েকে কোয়ার্টার ফাইনালে ওঠার পিছনে মূখ্য ভূমিকা পালন করা হালান্ড সমর্থকদের ২৭.৫ শতাংশ ভোট পেয়েছেন। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড পাঁচ ম্যাচে ৭ গোল করেছেন। এর মধ্যে রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলতে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচটি। যে ম্যাচে হালান্ড জোড়া গোল করেছেন। শেষ ষোলতে অবশ্য ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে নরওয়ে বিদায় নেয়। এই দলে জায়গা করে নেয়া তারকাদের মধ্যে অন্যতম হলেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, রদ্রি, জুড বেলিংহাম।

ফিফা ২০২৬ বিশ্বকাপ ড্রিম টিম : গোলরক্ষক : ভোজিনহো (কেপ ভার্দে) ডিফেন্ডার : পেদ্রো পোরো (স্পেন), লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা), ডায়ট উপামেকানো (ফ্রান্স), মার্ক কুকুরেয়া (স্পেন) মিডফিল্ডার : রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহাম ফরোয়ার্ড : লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026