১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চার বছরের জন্য ম্যান সিটির সাথে চুক্তি নবায়ন করলেন ফোডেন

BSSঢাকা

ঢাকা, ২২ জুলাই ২০২৬ (বাসস) : নতুন বস এনজো মারেস্কা দলে যোগ দেবার পর থেকে ম্যানচেস্টার সিটিকে শক্তিশালী করার কাজে হাত দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ফরোয়ার্ড ফিল ফোডেনের সাথে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ম্যান সিটি।

চার বছরের জন্য ম্যান সিটির সাথে চুক্তি নবায়ন করলেন ফোডেন

ঢাকা, ২২ জুলাই ২০২৬ (বাসস) : নতুন বস এনজো মারেস্কা দলে যোগ দেবার পর থেকে ম্যানচেস্টার সিটিকে শক্তিশালী করার কাজে হাত দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ফরোয়ার্ড ফিল ফোডেনের সাথে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ম্যান সিটি।

নতুন চুক্তি ইংলিশ এই ফরোয়ার্ডকে আরো স্থিতিশীল হতে সহযোগিতা করবে। চোটে জর্জরিত একটি কঠিন সময়ে তিনি ফর্ম হারিয়ে ফেলেছিলেন, এমনকি সাম্প্রতিক বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দলেও জায়গা পাননি।

আগামী মৌসুমের পর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়াানোর সুযোগ রাখা হয়েছে, যা তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে।

ফোডেন বলেন, "সিটির সঙ্গে আমার ভবিষ্যৎ বেঁধে ফেলতে পারা আমার জন্য সবকিছুর চেয়ে বড়। এই ক্লাবের হয়ে খেলাই সবসময় আমার স্বপ্ন ছিল। এই জার্সি গায়ে তোলা সবসময়ই গর্বের।"

তিনি আরও বলেন, "আমি জানি, অসাধারণ এক সময়ের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। আমরা অসংখ্য শিরোপা জিতেছি, কিন্তু আমরা সবসময় ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকি এবং আরও শিরোপা জিততে চাই। ক্লাব, কোচিং স্টাফ, সতীর্থ ও সমর্থকদের আমি শুধু ধন্যবাদ জানাতে পারি। তারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান হিসেবে আমি সবসময় সিটির জন্য নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি আগামী অনেক বছরও তা করতে পারব।"

ক্লাবের যুব একাডেমি থেকে উঠে আসা ফোডেন ম্যানচেস্টার সিটির হয়ে এখন পর্যন্ত ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ এবং পাঁচটি লিগ কাপ জিতেছেন।

তিনি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়দের একজন। এই তালিকায় তার সঙ্গে রয়েছেন বার্নার্ন্ডো সিলভা ও জন স্টোনস, যারা দুজনই গত মৌসুম শেষে ক্লাব ছেড়ে গেছেন।

তবে এক বছর আগে গত মৌসুমগুলোর মতো পারফরম্যান্স ধরে রাখতে না পারার পর ফোডেন মাঠের বাইরের মানসিক সংগ্রামের কথাও প্রকাশ্যে বলেছিলেন।

সিটির হয়ে ৩৬৯ ম্যাচে ১১০ গোল করা ফোডেন মৌসুমের শেষ দিকে পেপ গার্দিওলার বিদায়ের আগে দলের শেষ ২৬ ম্যাচের মধ্যে মাত্র সাতটিতে শুরুর একাদশে ছিলেন। মৌসুম শেষে গার্দিওলা দায়িত্ব ছাড়ার পর জুনে সাবেক চেলসি কোচ এনজো মারেস্কা সিটির নতুন প্রধান কোচ হিসেবে যোগ দেন।

মারেস্কার সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফোডেন। ২০২২-২৩ মৌসুমে সিটির ট্রেবলজয়ী অভিযানের সময় গার্দিওলার কোচিং স্টাফের সদস্য ছিলেন মারেস্কা।

ফোডেন বলেন, "আমি ভীষণ রোমাঞ্চিত। এনজোর সঙ্গে আগে কাজ করেছি। ট্রেবল জয়ের মৌসুমে তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং অসাধারণ কাজ করেছিলেন।"

তিনি আরও বলেন, "খুঁটিনাটি বিষয়ের প্রতি তার নজর, ছোট ছোট বিষয় যেগুলো বড় পার্থক্য গড়ে দেয়- এসবই তাকে বিশেষ করে তোলে। তার অধীনে অনুশীলন করেই বোঝা যায় তিনি কতটা ভালো কোচ। রক্ষণভাগ থেকে বল গড়ে তুলে খেলা এবং বলের দখল ধরে রাখার যে ফুটবল তিনি খেলাতে চান, তা আমার খেলার ধরনটির সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026