১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্রিটিশ রেকর্ড ফি’তে চেলসিতে যোগ দিলেন রজার্স

BSSঢাকা

ঢাকা, ২২ জুলাই ২০২৬ (বাসস) : ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্সকে এ্যাস্টন ভিলা থেকে ব্রিটিশ রেকর্ড ফি'র বিনিময়ে দলে ভিড়িয়েছে চেলসি। ব্রিটিশ গণমাধ্যমের দাবী রজার্সের ট্রান্সফার মূল্য প্রায় ১১৭ মিলিয়ন পাউন্ড।

ব্রিটিশ রেকর্ড ফি’তে চেলসিতে যোগ দিলেন রজার্স

ঢাকা, ২২ জুলাই ২০২৬ (বাসস) : ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্সকে এ্যাস্টন ভিলা থেকে ব্রিটিশ রেকর্ড ফি'র বিনিময়ে দলে ভিড়িয়েছে চেলসি। ব্রিটিশ গণমাধ্যমের দাবী রজার্সের ট্রান্সফার মূল্য প্রায় ১১৭ মিলিয়ন পাউন্ড।

চেলসি ক্লাবের ওয়েবসাইটে ২০৩৩ সাল পর্যন্ত ২৩ বছর বয়সী রজার্সের ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপ শেষে দেশে ফিরে সোমবার রজার্স মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন।

এ সম্পর্কে রজার্স বলেন, 'আমি খুবই উত্তেজিত। আমার জন্য লন্ডনের সবচেয়ে বড় ক্লাব চেলসি। ছোটবেলা থেকেই আমি এই ক্লাবের সমর্থক। নতুন ম্যানেজারের অধীনে চেলসির ভবিষ্যত পরিকল্পনার সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি। এখাকার খেলোয়াড়রা বেশ প্রতিভাবান। এজন্যই আমি এখানে খেলতে এসেছি।'

এর আগে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট এন্ডারসনকে নটিংহ্যাম ফরেস্ট থেকে জুলাইয়ের শুরুতে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু এই ট্রান্সফারকেও ছাড়িয়ে গেছেন রজার্স।

চেলসির ইতিহাসে এখন রজার্স সবচেয়ে দামী ফুটবলার। এর আগে বেনফিকা থেকে ২০২৩ সালে ১০৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এনজো ফার্নান্দেজকে দলে নিয়েছিল চেলসি, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

চেলসির এই ট্রান্সফার তাদের উচ্চাকাঙ্খার একটি গুরুত্বপূর্ণ বার্তা। কারণ তারা মরগান রজার্সকে অ্যাস্টন ভিলা ছাড়তে রাজি করাতে সক্ষম হয়েছে, যদিও তার সাবেক ক্লাবের বিপরীতে আগামী মৌসুমে পশ্চিম লন্ডনের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে না।

চেলসি গত দুই বছর ধরে রজার্সকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত তারা আর্সেনালকে টপকে তার সঙ্গে চুক্তি করতে সক্ষম হয়। এর আগে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা অ্যাস্টন ভিলার দাবি করা বিপুল অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজি হয়নি।

রজার্সের বিদায় অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরির জন্য আরেকটি ধাক্কা। এর আগে ইউরি টিলেমানস ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন এবং লুকা দিনিয়েরও প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাস্টন ভিলা তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, "অসাধারণ আচরণ ও নিবেদিতপ্রাণ মানসিকতার একজন খেলোয়াড় হিসেবে মরগান ক্লাব ছাড়ছে। ক্লাবের প্রতি তার অবদান এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য ফুটবল ক্লাবের সবাই তার প্রতি শুভকামনা জানাচ্ছে।"

২০২৪ সালে মিডলসব্রো থেকে রজার্সকে কেনার সময় চুক্তিতে থাকা 'সেল-অন ক্লজ'-এর কারণে এই ট্রান্সফার ফি-এর ২০ শতাংশ পাবে চ্যাম্পিয়নশিপের ক্লাব মিডলসব্রো।

অ্যাস্টন ভিলার হয়ে ৮৫টি লিগ ম্যাচে রজার্স ২১ গোল করেছেন। এছাড়া মে মাসে ফ্রাইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে ভিলার জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত মৌসুমে রজার্স ছিলেন দুর্দান্ত ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে তিনি ১৪টি গোল করেন এবং ১১টি এ্যাসিস্ট করেন।

ভিলা আরও বলেছে, "সাম্প্রতিক সময়ের আমাদের অসংখ্য গৌরবময় মুহূর্ত ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে তিনি সবসময়ই স্মরণীয় হয়ে থাকবেন।"

চেলসির নতুন কোচ জাবি আলোনসো এখন আক্রমণভাগের মিডফিল্ডে মরগান রজার্স, কোল পালমার, পেদ্রো নেতো, এস্তেভাও উইলিয়ান এবং গ্রীষ্মকালীন দলবদলে আসা আরেক নতুন খেলোয়াড় জিওভানি কুয়েন্দাকে কীভাবে একসঙ্গে ব্যবহার করবেন, সেই সমাধান খুঁজতে হবে।

রজার্স স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়ার পর ধারণা করা হচ্ছে দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারাঞ্চোকে বিক্রি করে দেবে চেলসি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026