১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের

BSSঢাকা

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ও সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে পছন্দ তার স্বদেশি ড্যারেন লেহম্যানের।

ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ও সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে পছন্দ তার স্বদেশি ড্যারেন লেহম্যানের।

সম্পতি ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ফলে ইংলিশদের টেস্ট দলের কোচের পদটি এখন শূন্য হয়ে আছে।

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের আগে নতুন কোচ নিয়োগ ইংল্যান্ড এন্ড ওয়েল ক্রিকেট বোর্ডের (ইসিবি) সবচেয়ে বড় অগ্রাধিকার।

ইতোমধ্যে বেশ কয়েকজনের সাথে আলোচনাও করেছে ইসিবি। এরমধ্যে সর্বশেষ এই তালিকায় ছিলেন সাবেক কোচ জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার। পুনরায় ইংল্যান্ডের কোচ হবার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন ফ্লাওয়ার। তাই এখনও নতুন কোচের সন্ধানে আছে ইসিবি।

ইংল্যান্ডের পরবর্তী কোচ হিসেবে স্বদেশি ল্যাঙ্গারকে পছন্দ অস্ট্রেলিয়ার সাবেক লেহম্যানের। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব পালন করা লেহম্যান স্কাই স্পোর্টসকে বলেন, 'ল্যাঙ্গার যদি এই দায়িত্ব নেয়, তাহলে দারুণ একজন কোচ হবে। যে ব্যক্তিই ইংল্যান্ডের কোচ হোক, তার জন্য খুবই ভালো হবে। কারন ইংল্যান্ড দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। কাউন্টি ক্রিকেটেও আমি বেশ কয়েকজন ভালো খেলোয়াড় দেখেছি। যা ইংল্যান্ডের ভবিষ্যত খেলোয়াড়।'

ইংল্যান্ডের কোচ হওয়ার বিষয়ে তার সাথে কোন যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন লেহম্যান। তিনি বলেন, 'নর্দাম্পটনশায়ারের কোচ হিসেবে আমি খুব খুশি। ইসিবির কাছ থেকে কোন ফোনকল পাইনি। এমন কোন প্রস্তাব আসেনি। আমার মনে হয়, ইসিবি ইতোমধ্যে নিজেদের পছন্দের মানুষ ঠিক করে ফেলেছে। আন্তর্জাতিক মৌসুমের মাঝপথে কাউকে সরানোর মানেই হল, বিকল্প হিসেবে কাউকে ঠিক করে রেখেছে।'

ইংল্যান্ডের কোচ হবার দৌড়ে আরও যারা আছেন তাদেও মধ্যে উল্লেখযোগ্য মিকি আর্থার, জনাথন ট্রট, গ্যারেথ ব্যাটি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026