১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসিকে ছাড়া দেশে ফেরা আর্জেন্টিনা দলকে হাজারো মানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনা

BSSঢাকা

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর তারকা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াাই দেশে ফেরা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে সোমবার তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে হাজারো সমর্থক উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

মেসিকে ছাড়া দেশে ফেরা আর্জেন্টিনা দলকে হাজারো মানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনা

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর তারকা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াাই দেশে ফেরা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে সোমবার তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে হাজারো সমর্থক উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

চার বছর আগে ২০২২ বিশ্বকাপে দলের শিরোপা জয়ের পর কোটি মানুষের উদযাপনের মতো প্রত্যাবর্তন না হলেও, এবারও শহরের রাস্তাজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাসের দৃশ্য। খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে সমর্থকেরা নাচে-গানে-আতসবাজির ঝলকানিতে উদযাপনের কমতি রাখেননি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিযয়েশন (এএফএ) আগেই জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য একই ফ্লাইটে ফিরবেন না। স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত ছবিতে কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসিকেও বিমান থেকে নামতে দেখা যায়নি।

কোচ লিওনেল স্কালোনি এবং দলের বাকি সদস্যদের বিমান থেকে নামার পর লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিল একটি সামরিক ব্যান্ড।

এরপর তারা বাসে ওঠেন এবং পথজুডড়ে উন্মাতাল সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও আর্জেন্টাইনদেও মন ঠিকই জয় করেছে প্রিয় তারকারা। গৃহিণী মার্গা লেদেসমা বলেন, "আর্জেন্টাইনরা তবুও উদযাপন করবে।" ৩৬ বছর বয়সী এই সমর্থক মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এত বছর ধরে তিনি আমাদের যে আনন্দ দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।" তিনি মেসিকে আর্জেন্টিনার হয়ে খেলা না ছাড়ার আহ্বান জানালেও স্বীকার করেন, ৩৯ বছর বয়সে সেটি কঠিন হতে পারে।

ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়। ম্যাচটিতে বেশ কিছু ফাউল এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের অখেলোয়াড়সুলভ আচরণের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে।

এ প্রসঙ্গে লেদেসমা বলেন, "আমার মনে হয় তারা আমাদের সমালোচনা করে, কারণ আমরা জানি কষ্ট কী জিনিস। আমরা উঠে দাঁড়াই, আবার পগে যাই, তারপরও এগিযয়ে চলি।"

অনেক সমর্থকের মতে, আর্জেন্টিনার সত্যিকারের বিজয় ছিল ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে সেমিফাইনাল জয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটে ম্যাচটি বিশেষ তাৎপর্য বহন করেছিল।

অনেকের হাতে ছিল "ফকল্যান্ড আর্জেন্টিনার" লেখা পতাকা। ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা একই স্লোগানসংবলিত একটি ব্যানার প্রদর্শন করলে লন্ডনে এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় ফিফা তদন্ত করছে।

টেক্সটাইল কারখানার কর্মী ৩৬ বছর বয়সী লিওনার্দো বারিয়েন্তোস বলেন, "এই দল আমাদের সবাইকে এক করেছে। এজন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। রোদ-বৃষ্টি যাই হোক, আমরা সবসময় তাদের পাশে থাকব। আমি মেসিকে শুধু বলতে চাই, ধন্যবাদ। তিনি তার সর্বস্ব দিয়ে লড়েছেন।"

২৮ বছর বয়সী মারিয়া অর্টিজ তার দুই বছর বয়সী সন্তানকে নিয়ে দলকে স্বাগত জানাতে এসেছিলেন। তিনি বলেন, "স্পেন জয়ের যোগ্য ছিল, তবে আমাদের দল পুরো দেশকে যা উপহার দিয়েছে, তাতেই আমি খুশি।" মেসি সোমবার ইনস্টাগ্রামে লিখেছেন, "এই কষ্টটা অনেক গভীর, আর এই ক্ষত সারতে অনেক সময় লাগবে।"

নিজের একটি ছবির সঙ্গে তিনি আরও লেখেন, "তবে আমি সব ভালো স্মৃতিও মনে রাখব। আজ আমরা কী অর্জন করেছি, তা উপলব্ধি করা কঠিন। কিন্তু এই দল টানা দুইটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে।"

বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ঘোষণা দিয়েছেন, দলের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে একটি দিনকে সরকারি ছুটি ঘোষণা করা হবে, যাতে বিশ্বকাপে দলের পারফরম্যান্স উদযাপন করা যায়। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানানো হয়নি।

ফাইনালে হারের হতাশা থাকলেও, রোববার রাতে হাজারো আর্জেন্টাইন রাজধানী বুয়েন্স আয়ার্সের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে জড়ো হয়ে ঘণ্টার পর ঘণ্টা উদযাপন করেছেন।

তবে গভীর রাতে সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026