১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ফিরলেন কামিন্স, হ্যাজেলউড

BSSঢাকা

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ তিন বোলার- অধিনায়ক প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড ও ন্যাথান লিঁও। এ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা পেসার মাইকেল নেসের দুই ম্যাচ সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এই সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইন ও ম্যাকেতে। দলে চতুর্থ সী...

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ফিরলেন কামিন্স, হ্যাজেলউড

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ তিন বোলার- অধিনায়ক প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড ও ন্যাথান লিঁও। এ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা পেসার মাইকেল নেসের দুই ম্যাচ সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এই সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইন ও ম্যাকেতে। দলে চতুর্থ সীমার হিসেবে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড।

গত এক বছর ধওের কামিন্স, হ্যাজেলউড ও লিঁও ইনজুরির সাথে লড়াই করছেন।

৩৫ বছর বয়সী পেস বোলার হ্যাজেলউড এ্যাশেজ ও ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি। ২০২৫ সালের জুলাইয়ে তিনি সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন।

এদিকে আরেক ফাস্ট বোলার কামিন্স ও স্পিনর লিঁও মিলে ঘরের মাঠে পাঁচ ম্যাচের এ্যাশেজ টেস্টের মাত্র তিনটিতে খেলেছেন। ৩৩ বছর বয়সী কামিন্স গত ডিসেম্বরে এডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতয়ি টেস্টের পর পিঠের সমস্যার কারনে কোন ধরনের ফর্মেটেই খেলেননি। অন্যদিকে ৩৮ বছর বয়সী লিঁও ঐ একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। পরবর্তীতে তাকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হয়েছে।

অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেছেন, 'ইনজুরি থেকে ফিরতে তারা ব্যক্তিগতভাবে এবং স্পোর্টস সাইন্স টিমের (এসএসএসএম) সাথে গত কয়েক মাসে কঠোর পরিশ্রম করেছে। এটা যেহেতু ১৩ সদস্যের দল সে কারনে এই মুহূর্তে সম্ভাব্য সেরা দলটি বেছে নেবার চেষ্টা করেছি।'

আগামী বছরের টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলতে হলে সামনের এক বছর ২১ টেস্টে অস্টেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী ব্যাটার উসমান খাজা জানুয়ারিতে অবসরের ঘোষনা দিয়েছেন। যে কারনে উদ্বোধনী জুটিতে ট্রাভিস হেডের সালের অস্ট্রেলিয়াকে নতুন পার্টনার খুঁজে নিতে হবে। এক্ষেত্রে জেক ওয়েদারাল্ড এগিয়ে আছেন। তিন নম্বরে আসতে পারেন অল রাউন্ডার ক্যামেরন গ্রিন অথবা মার্নাস লাবুসেনের যেকোন একজন।

অস্ট্রেলিয়া স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, এ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, মার্নাস লাবুশেন, ন্যাথান লিঁও, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বেউ ওয়েবস্টার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026