১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের লজ্জার তালিকায় যুক্ত হলেন এনজো ফার্নান্দেজ

BSSঢাকা

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ রোববার বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখা খেলোয়াড়দের 'কলঙ্কের তালিকায়' নিজের নাম যোগ করেছেন।

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের লজ্জার তালিকায় যুক্ত হলেন এনজো ফার্নান্দেজ

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ রোববার বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখা খেলোয়াড়দের 'কলঙ্কের তালিকায়' নিজের নাম যোগ করেছেন।

ফার্নান্দেজের বহিষ্কারের মাধ্যমে আর্জেন্টিনা আরেকটি অনাকাঙ্খিত রেকর্ডও গড়েছে। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখা দেশের তালিকায় এখন তারা এককভাবে শীর্ষে।

এর আগে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পাওয়া পাঁচ খেলোয়াড় :

১৯৯০ : পেদ্রো মনসন (আর্জেন্টিনা)

অস্কার রুগেরির বদলি হিসেবে মাঠে নামার মাত্র ২০ মিনিট পরই পশ্চিম জার্মানির স্ট্রাইকার জার্গেন ক্লিন্সমানের ওপর উঁচু ট্যাকল করে লাল কার্ড দেখেন পেদ্রো মনসন। ক্লিন্সমান অতিরঞ্জিতভাবে পড়ে যাওয়ার জন্য পরিচিত ছিলেন। কিন্তু সেই সুনামও মনসনকে ইতিহাসের ভুল দিকের প্রথম মানুষ হওয়া থেকে রক্ষা করতে পারেনি। তিনিই বিশ্বকাপ ফাইনালে প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড়।

গুস্তাভো দেজোত্তি (আর্জেন্টিনা)

মনসন একটু আগেভাগেই ড্রেসিংরুমে ফিরে যাবার পর সতীর্থ গুস্তাভো দেজোত্তিও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। জার্গেন কোলারের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে তাকে বহিষ্কার করা হয়।

১৯৯৮ : মার্সেল দেসাই (ফ্রান্স)

জিনেদিন জিদানের জোড়া গোলে ফ্রান্স যখন প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ভাসছিল, তখন দেসাইয়ের লাল কার্ডের ঘটনা অনেকটাই আড়ালে পড়ে যায়। ব্রাজিলের ডিফেন্ডার কাফুই ছিলেন তার দুর্ভাগ্যের কারণ। রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ৪৯তম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন দেসাই। তিনি মনে করেছিলেন কাফুকে ফাউল করেননি।

পরে একই খেলোয়াড়কে আবার ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় শেষ ২০ মিনিটেরও বেশি সময় ফ্রান্সকে ১০ জন নিয়ে খেলতে হয়েছিল।

ম্যাচ শেষে তাকে ডোপ টেস্টের জন্য ডাকা হয়েছিল। পরে দেসাই স্মৃতিচারণ করে বলেন,"আমি বলেছিলাম, 'না, আমাকে কোথাও আটকে রাখা যাবে না! টেলিভিশন ছাড়া কোনো কক্ষে বসে থাকতে পারতাম না। কী হচ্ছে জানব না, আর ভাবছিলাম যদি আমরা বিশ্বকাপ হেরে যাই, তাহলে পুরো দেশ আমার দরজায় এসে কড়া নাড়বে। আমি ভীষণ ভয়ে ছিলাম। খুব রাগও হয়েছিল, তাই একটু উত্তেজিত আচরণ করেছিলাম। জোর করেই বেরিয়ে এসে ম্যাচটা দেখলাম। সেই চাপের পরও শেষ পর্যন্ত আমরা ৩-০ ব্যবধানে জিতেছিলাম।"

২০০৬ : জিনেদিন জিদান (ফ্রান্স)

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আলোচিত লাল কার্ড সম্ভবত এটিই। কারণ এটি এসেছিল ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ক্যারিয়ারের শেষ ম্যাচে। ফ্রান্স ও ইতালির ফাইনাল ১-১ সমতায় ছিল এবং ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। দুই গোলদাতা জিদান ও মার্কো মাতেরাজ্জির মধ্যে কথাকাটাকাটি হয়। এর জবাবে জিদান বুক দিয়ে সজোরে মাথা ঠুকে দেন ইতালিয়ান ডিফেন্ডারকে।

রেফারি হোরাসিও এলিসন্দো কিংবা সহকারী রেফারি কেউ ঘটনাটি দেখেননি। তবে চতুর্থ কর্মকর্তা তা লক্ষ্য করেন এবং রেফারিকে জানান।পরে গাজেত্তা দেল্লো স্পোর্টকে এলিসন্দো বলেন,"আমি যখন রিপোর্টে তার নাম লিখতে যাচ্ছিলাম, তখন সে আমার কাঁধে হাত রেখে বলেছিল, 'শান্ত থাকুন। লাল কার্ড সঠিক সিদ্ধান্ত। কিন্তু এর আগে কী হয়েছিল, আপনি কি দেখেননি বা শুনেননি? আমি বললাম, 'না, কী হয়েছিল?' কিন্তু সে আর কিছু না বলে পেছন ফিরে চলে গেল।"

জিদান মাথা নিচু করে মাঠ ছাড়েন। আট বছর আগে যে ট্রফি জিতে তিনি ফ্রান্সকে গৌরবান্বিত করেছিলেন, সেই ট্রফির পাশ দিয়েই এবার বিদায় নিতে হয় তাকে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স।

তবে অনেকেই তার পাশে দাঁড়ান। তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক বলেন, "তুমি হৃদয়বান, প্রতিশ্রুতিবদ্ধ এবং নীতিবান একজন মানুষ। সে কারণেই ফ্রান্স তোমাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে।"

২০১০ : জন হেইটিঙ্গা (নেদারল্যান্ডস)

জোহানেসবার্গের সেই ফাইনালটি নান্দনিক ফুটবলের জন্য নয়, বরং কঠোর শারীরিক লড়াইয়ের জন্য বেশি স্মরণীয়। ডাচরা মনে করেছিল স্পেনকে দমিয়ে রাখার সবচেয়ে ভালো উপায় হলো শারীরিকভাবে ভয় দেখানো। ম্যাচটি পরিচালনা করেন ইংল্যান্ডের খ্যাতনামা রেফারি হাওয়ার্ড ওয়েব। তিনি মোট ১৪টি হলুদ কার্ড দেখান।

হেইটিঙ্গা দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। আর দ্বিতীয়বার যে খেলোয়াড়কে ফাউল করেছিলেন- আন্দ্রেস ইনিয়েস্তা, তিনিই কয়েক মিনিট পর জয়সূচক গোল করে যেন প্রমাণ করেন শেষ পর্যন্ত ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হয়েছিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026