১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ জয়ের যোগ্য দল ছিল স্পেন : স্কালোনি

BSSঢাকা

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজয়ের পর স্পেনই সেরা দল ছিল বলে স্বীকার করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপ জয়ের যোগ্য দল ছিল স্পেন : স্কালোনি

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজয়ের পর স্পেনই সেরা দল ছিল বলে স্বীকার করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বদলি খেলোয়াড় ফেরান তোরেস অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করে ১০ জনের আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘওে তোলে।

লিওনেল মেসিকে নিয়ে গড়া দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল।

স্কালোনি বলেন, "স্পেনই ভালো দল ছিল, এটাই সত্য। তবে আমার খেলোয়াড়রা, যা অর্জন করেছে এবং এত দূর পর্যন্ত পৌঁছানোর যে মূল্য, সেই স্মৃতিই আমি সযত্নে লালন করব। এটিকে আমাদের অত্যন্ত মূল্য দিতে হবে, কারণ এখানে পৌঁছাতে অসাধারণ পরিশ্রম করতে হয়।"

সাম্প্রতিক সাফল্য উদযাপনের সময় দলের সবাই যেমন বিনয়ী ছিল, পরাজয়কেও একই মর্যাদার সঙ্গে গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন স্কালোনি।

তিনি বলেন, "জয়ের সময় আমরা উদার ও বিনয়ী থাকি, পরাজয়ের সময়ও আমাদের তেমনই থাকতে হবে। আজ আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে হার মেনে নিতে হয়।"

তিনি আরও বলেন, "আমরা ম্যাচ হেরেছি এবং সেটি মেনে নিচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা জীবন থামিয়ে দেব বা এখানে পৌঁছানোর জন্য যা করেছি, তা ভুলে যাব।"

২০২৬ বিশ্বকাপজুড়ে অসাধারণ সমর্থনের জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, "দেশের মানুষ, আমার খেলোয়াড় এবং পুরো দেশের উদ্দেশ্যে আমি বলতে চাই- আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি। আমরা বাস্তবতা বুঝেই এখানে এসেছিলাম। কিন্তু খেলোয়াড়রা যদি আজকের মতো মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দেয়, তাহলে সেটি আমাদের জনগণ ও দেশের জন্য এক দারুণ উদাহরণ হয়ে থাকবে।স আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। এর কোনো বিকল্প নেই।"

৪৮ বছর বয়সী এই কোচের মতে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠাটাও একটি বড় অর্জন, যার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।

তিনি বলেন, "রানার্সআপ হওয়াকেও আমি অবশ্যই মূল্য দিই, কারণ এখানে পৌঁছাতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তা সত্যিই অসাধারণ। আমার বিশ্বাস, এই অর্জন বড় ধরনের স্বীকৃতি পাওয়ার যোগ্য।"

স্কালোনি আরও বলেন, "স্বাভাবিকভাবেই আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার অনুভূতি কৃতজ্ঞতার, এটাই একমাত্র শব্দ। অবশ্যই এর সঙ্গে দুঃখও আছে।"

সবশেষে তিনি বলেন, "কিন্তু যখন আপনি এভাবে নিজের সবকিছু উজাড় করে দেন, ভালো খেলুন বা খারাপ খেলুন, তখন সেই দলের দোষ খুঁজে বের করা সত্যিই খুব কঠিন।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026