১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফাইনালে সবচেয়ে বেশি খেলোয়াড় এ্যাথলেটিকো মাদ্রিদের

BSSঢাকা

ঢাকা, ১৯ জুলাই; ২০২৬ (বাসস) : রাতে বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বহুল প্রতিক্ষীত এই ফাইনালে আর্জেন্টিনা শিরোপা রক্ষা করার মিশনে মাঠে নামবে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপা জয়ে কোন ছাড় দিতে নারাজ স্পেন।

ফাইনালে সবচেয়ে বেশি খেলোয়াড় এ্যাথলেটিকো মাদ্রিদের

ঢাকা, ১৯ জুলাই; ২০২৬ (বাসস) : রাতে বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বহুল প্রতিক্ষীত এই ফাইনালে আর্জেন্টিনা শিরোপা রক্ষা করার মিশনে মাঠে নামবে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপা জয়ে কোন ছাড় দিতে নারাজ স্পেন।

টুর্ণামেন্টে টানা সাত ম্যাচে জয়ের ধারার ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। নক আউট পর্বে বেশ কিছু উত্তেজনাকর ম্যাচ খেলে অবশেষে ফাইনালের টিকিট পেয়েছে মেসির দল। স্পেনও কোন পরাজয়ের স্বাদ পায়নি। ফাইনালের পথে তারা শিরোপার অন্যতম দাবীদার পর্তুগাল-ফ্রান্সেকে পরাজিত করেছে।

ফাইনালে খেলা দুই দলেই রয়েছে বেশ কিছু তারকা খেলোয়াড়, যাদের ইউরোপীয়ান শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা আছে। এর মধ্যে এগিয়ে আছে স্প্যানিশ লা লিগা জায়ান্ট এ্যাথলেটিকো মাদ্রিদ। আর্জেন্টিনা ও স্পেন মিলিয়ে এই ক্লাবের মোট নয়জন খেলোয়াড় এবারের ফাইনালে অংশ নিচ্ছে। তারপরের অবস্থানেই রয়েছে বার্সেলোনা। কাতালান জায়ান্ট ক্লাবটির থেকে আটজন খেলোয়াড় এবারের ফাইনালে অংশ নিবে।

এর অর্থ হচ্ছে বিশ্বকাপের ফাইনালে খেলা অধিকাংশ খেলোয়াড়ই লা লিগা থেকে উঠে আসা। সব মিলিয়ে স্প্যানিশ সর্বোচ্চ লিগের ২০জন খেলোয়াড় রয়েছে ফাইনালের দুই দলে।

ফিফা বিশ্বকাপে অংশ নেয়া ক্লাবগুলোর খেলোয়াড় তালিকা :

১. এ্যাথলেটিকো মাদ্রিদ (৯) : জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা), গুইলিয়ানো সিমিওনে (আর্জেন্টিনা), নাহুয়েল মোলিনা (আর্জেন্টিনা), থিয়াগো আলমাডা (আর্জেন্টিনা), হুয়ান মুসো (আর্জেন্টিনা), এ্যালেক্স বায়েনা (স্পেন), মার্কোস লোরেন্টে (স্পেন), মার্ক পুবিল (স্পেন), আলেহান্দ্রো গ্রিমালডো (স্পেন)।

২. বার্সেলোনা (৮) : লামিন ইয়ামাল (স্পেন), ডানি ওলমো (স্পেন), পাও কুবারসি (স্পেন), ফেরান তোরেস (স্পেন), পেড্রি (স্পেন), গাভি (স্পেন), এরিক গার্সিয়া (স্পেন), হুয়ান গার্সিয়া (স্পেন)।

৩. আর্সেনাল (৩) : ডেভিড রায়া (স্পেন), মার্টিন জুবিমেন্ডি (স্পেন), মিকেল মেরিনো (স্পেন)।

৪. টটেনহ্যাম (৩) : ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মার্কোস সেনেসি (আর্জেন্টিনা), পেড্রো পেরো (স্পেন)।

৫. এ্যাথলেটিক বিলবাও (৩) : উনাই সাইমন (স্পেন), নিকো উইলিয়ামস (স্পেন), অমারিক লাপোর্তে (স্পেন)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026