১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

BSSঢাকা

ঢাকা, ১৯ জুলাই ২০২৬ (বাসস): তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ডিওন মায়ার্স ৫৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন।

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

ঢাকা, ১৯ জুলাই ২০২৬ (বাসস): তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ডিওন মায়ার্স ৫৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশ স্পিনার মাহেদি হাসানের বলে এক্সট্রা কাভারে ইয়াসির আলি চৌধুরির হাতে ধরা পড়েন ওপেনার টাদিওয়ানাশে মারুমানি। ৪ রান করেন তিনি।

শুরুর ধাক্কা দারুণভাবে সামাল দেন আরেক ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স। পাওয়ার প্লেতে দলকে ৪০ রান এনে দেওয়ার পর জুটিতেও অর্ধশতক পূর্ণ করেন তারা।

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১১তম ওভারে দলীয় ৭৭ রানে বাংলাদেশ পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বোল্ড হন বেনেট। ৮টি চারে ৩৮ বলে ৪৭ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে মায়ার্সের সাথে ৫৫ বলে ৭১ রান যোগ করেন বেনেট।

তৃতীয় উইকেটে ২৩ বলে ৩০ রান যোগ করে জিম্বাবুয়ের রান ১শ পার করেন মায়ার্স ও অধিনায়ক সিকান্দার রাজা। ৩ রানে রাজাকে থামিয়ে প্রথম উইকেটের দেখা পান বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেন।

দলীয় ১০৭ রানে রাজা ফেরার পর জিম্বাবুয়ের রানের চাকা সচল রাখেন মায়ার্স ও রায়ান বার্ল। ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১২৭ রান তুলেছিল জিম্বাবুয়ে।

তবে শেষ ৩ ওভারে বাংলাদেশের বোলার ও ফিল্ডারদের নৈপুন্যে ১৬ রান তুলতে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। ফলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। শেষ ৪ উইকেটের দু'টি রান আউট এবং বাকী দুই উইকেট ভাগাভাগি করেন আব্দুল গাফ্ফার সাকলাইন ও সাইফুদ্দিন।

এক প্রান্ত আগলে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন মায়ার্স। তার ৫৩ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কা ছিল।

বল হাতে বাংলাদেশের সাইফুদ্দিন ৩৫ রানে ২টি, মাহেদি-রিশাদ ও সাকলাইন ১টি করে উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026