১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিদায়লগ্নে বিশ্বকাপকে ‘চমৎকার’ বললেন দেশ্যম

BSSঢাকা

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম ১৪ বছরের অত্যন্ত সফল এক মেয়াদ শেষ করে বিদায় নেওয়ার সময় বলেছেন, তার খেলোয়াড়দের সঙ্গে কাটানো সময়টি ছিল "সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা"।

বিদায়লগ্নে বিশ্বকাপকে ‘চমৎকার’ বললেন দেশ্যম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম ১৪ বছরের অত্যন্ত সফল এক মেয়াদ শেষ করে বিদায় নেওয়ার সময় বলেছেন, তার খেলোয়াড়দের সঙ্গে কাটানো সময়টি ছিল "সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা"।

দেশ্যম ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জিতিয়েছিলেন। এর মাধ্যমে তিনি কোচ ও খেলোয়াড় উভয় ভূমিকায় বিশ্বকাপ জয়ী সফলদের তালিকায় নাম লেখান।

২০২২ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত বিশ্বকাপেও তিনি ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন, যদিও সেখানে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে পরাজিত হয় লেস ব্লুজরা।

২০২৬ বিশ্বকাপে উত্তর আমেরিকার মাটিতে দুর্দান্ত সূচনা করলেও, সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয় এক পরাজয়ের পর দেশ্যম বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কাটানো এই টুর্নামেন্টটি ছিল "দারুণ সুন্দর"।

তিনি বলেন, "মানবিক দিক থেকে তাদের সঙ্গে এটি ছিল সত্যিই এক অসাধারণ যাত্রা। প্রস্তুতি শুরুর পর থেকে গত আট সপ্তাহ আমরা একসঙ্গে কাটিয়েছি, যা ছিল অসাধারণ সুন্দর।"

তবে ফুটবলীয় দিক থেকে তিনি স্বীকার করেন, এত উচ্চাকাঙ্খা নিয়ে যাত্রা শুরু করা এই দলের জন্য শেষ পর্যন্ত ফলাফলটি ছিল "হতাশাজনক"।

দেশ্যম বলেন, "আমরা অনেক ইতিবাচক কাজ করতে পেরেছি। কিন্তু স্পেনের বিপক্ষে ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি, আর তারা আমাদের বিপক্ষে খুবই উচ্চমানের ফুটবল খেলেছে।"

৫৭ বছর বয়সী দেশ্যম এখন দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তার স্থলাভিষিক্ত হবেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

তবে বিদায়বেলায় দেশ্যম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ফ্রান্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

তিনি বলেন, "আমাদের বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে, যারা আরও উন্নতি করবে। তাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই এবং এই দল ভবিষ্যতেও খুব ভালো ফল অর্জন করতে সক্ষম হবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026