২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০ হাজার ডলার

BSSঢাকা

ঢাকা, ১৯ জুলাই ২০২৬ (বাসস) : শেষ মুহূর্তে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মধ্যকার ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখতে টিকিটের দাম ১০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে।

বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০ হাজার ডলার

ঢাকা, ১৯ জুলাই ২০২৬ (বাসস) : শেষ মুহূর্তে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মধ্যকার ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখতে টিকিটের দাম ১০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে।

ফিফার অফিশিয়াল টিকিট পুনর্বিক্রয় সাইটে শনিবার সকালে সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬,৪১১.২৫ ডলার, যা গোলপোস্টের পেছনে মধ্যম সারির আসনের জন্য নির্ধারিত ছিল। তবে দুপুরের মধ্যেই সেসব টিকিট বিক্রি হয়ে যায়।

এরপর স্টেডিয়ামের ওপরের গ্যালারির কোণার আসনের টিকিটের মূল্য প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হয়। মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে চাইলে দর্শকদের প্রায় ১৬ হাজার ডলার খরচ করতে হবে। আর হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলার।

এছাড়া সিটগিক ও স্টাবহাব এর মতো টিকিট বিক্রয় প্ল্যাটফর্মেও ওপরের গ্যালারির টিকিটের দাম প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হয়েছে। নিচের গ্যালারির কিছু আসনের মূল্য ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠেছে।

অনেকের কাছেই এই বিপুল অর্থ ব্যয় সার্থক মনে হতে পারে, কারণ তারা একদিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত লিওনেল মেসিকে ইতিহাস গড়ার লড়াইয়ে দেখতে পারবেন, অন্যদিকে ফুটবলের অন্যতম উজ্জ্বল উদীয়মান তারকা লামিন ইয়ামালের পারফরম্যান্সও উপভোগ করতে পারবেন।

আর্জেন্টিনা এবার তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। সর্বশেষ টানা দুটি বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল- ১৯৫৮ ও ১৯৬২ সালে। অন্যদিকে স্পেন এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে, ২০১০ সালে।

চলতি আসরে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করা মেসি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন। এর আগে তিনি ২০১৪ ও ২০২২ সালের ফাইনালে খেলেছিলেন, আর এবার ২০২৬ সালে আবারও সেই মঞ্চে উঠছেন। একই সঙ্গে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ফাইনালে নামছে।

বিশ্বকাপের আগে ফিনালিসিমা ম্যাচে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। মার্চ মাসে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে শেষ পর্যন্ত বাতিল করা হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : 'আইচি-নাগোয়ায়' আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

9/2/2026

বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ২৫ অক্টোবর

বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ২৫ অক্টোবর

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ২০২৬-২৭ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

9/2/2026

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, শান্ত-তাইজুলের অবনতি

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, শান্ত-তাইজুলের অবনতি

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিমের। অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক ও ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। আজ টেস্ট র্যাংকিংয়ের সর্বশেষ অবস্থা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

9/2/2026

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লাবুশেন

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লাবুশেন

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ছয় ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ব্যাটার মার্নাস লাবুশেন।

9/2/2026

নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ

নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ক্রীড়া ক্ষেত্রে নারীর সমান সুযোগ, নিরাপত্তা ও অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে 'ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশন'-এ স্বাক্ষর করেছে বাংলাদেশ। যা নারী ক্রীড়া উন্নয়নে ঐতিহাসিক এক পদক্ষেপ।

9/2/2026

হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের

হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চার দিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ৫১২ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৭১ রান করেছে বাংলাদেশ 'এ' দল। ৪ উইকেট হাতে নিয়ে ৪১ রানে পিছিয়ে সফরকারীরা। দিন শেষে ২০৪ রানে অপরাজিত আছেন হৃদয়।

9/2/2026

তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস

তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ইংলিশ ক্লাব আর্সেনাল ছেড়ে তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। ২০২৯ সালের জুন পর্যন্ত বার্সাতে থাকবেন তিনি।

9/2/2026

আফগানিস্তান সিরিজে ভারত দলে ফিরলেন বুমরাহ

আফগানিস্তান সিরিজে ভারত দলে ফিরলেন বুমরাহ

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

9/2/2026