১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন দেশ্যম

BSSঢাকা

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হতাশাজনক হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম।

ইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন দেশ্যম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হতাশাজনক হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম।

বিরতির আগে দলের বাজে পারফরম্যান্সই শেষ পর্যন্ত পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলে স্বীকার করেন তিনি, যদিও দ্বিতীয়ার্ধে তার দল অনেক ভালো খেলেছিল।

ম্যাচের একপর্যায়ে ফ্রান্স ৪-০ গোলে পিছিয়ে পড়েছিল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা করে তারা ব্যবধান কমিযয়ে আনে এবং রোমাঞ্চকর লড়াইয়ে সমতায় ফেরারও হুমকি সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬-৪ গোলের জয় নিশ্চিত করে তৃতীয় স্থান দখল করে।

হারের পর ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশ্যম প্রথম ৪৫ মিনিটে দলের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেন এবং এটিকেই ম্যাচের ফল নির্ধারণে সবচেয়ে বড় কারণ বলে উল্লেখ করেন, ''এটি একটি হার। আমরা ৪-০ গোলে পিছিয়ে ছিলাম। প্রথমার্ধে আমরা ভীষণ বাজে খেলেছি। তবে এরপর আমরা লড়াই করার মানসিকতা দেখিয়েছি এবং কিছু বিষয় ভালোও করেছি"।

ফরাসি কোচ স্বীকার করেন, বিরতির পর তার খেলোয়াড়রা ইতিবাচকভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

দেশ্যম বলেন, "৪-৪ সমতা ফেরানোর জন্য আমাদের দুটি সুযোগ ছিল। এরপর আমরা আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিলাম। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি।"

৫৭ বছর বয়সী এই কোচ ধীরগতির শুরুর দায়ও নিজের ওপর নেন। তার মতে, ম্যাচের জন্য দলকে আরও ভালোভাবে প্রস্তুত করা উচিত ছিল।

"এটা আমারই দোষ। প্রথমার্ধের জন্য দলকে যেভাবে প্রস্তুত করা দরকার ছিল, আমি তা করতে পারিনি," স্বীকার করেন তিনি।

তবে দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেও এই হার মেনে নেওয়া কঠিন বলেই মন্তব্য করেন দেশ্যম, "অন্তত আমরা লড়াই করে ফিরে আসার চেষ্টা করেছি, যদিও এই হার কষ্ট দিচ্ছে। অবশ্যই তৃতীয় স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারলে আরও ভালো হতো।''

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026