১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের শেষ মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা

BSSঢাকা

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্পেন ও আর্জেন্টিনা। এদিকে আয়োজকরা জানিয়েছেন, কানাডার দাবানলের ধোঁয়ার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বিশ্বকাপের শেষ মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্পেন ও আর্জেন্টিনা। এদিকে আয়োজকরা জানিয়েছেন, কানাডার দাবানলের ধোঁয়ার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে ২০১০ সালে প্রথমবার শিরোপা জেতা স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নে বিভোর রয়েছে।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি এক ব্রিফিংয়ে বলেন, "দাবানল আলোচনা হয়েছে। ফিফা সদর দপ্তরে আমাদের সঙ্গে জাতীয় আবহাওয়া পরিষেবার একজন প্রতিনিধি রয়েছেন। তাই আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"

বিশ্বকাপের সবচেয়ে বড় এই আসরের পর্দা নামবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা। তাদের মধ্যে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এটাই হবে পুরো টুর্নামেন্টে ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত একমাত্র ম্যাচ।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ট্রাম্পের আমন্ত্রণে ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন।

শুক্রবার নিউইয়র্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত এই বিশ্বকাপকে "সম্ভবত বিশ্বের ইতিহাসের সবচেয়ে সফল ক্রীড়া আসর" বলে অভিহিত করেন।

স্পেন অধিনায়ক রদ্রি বলেছেন, আর্জেন্টিনার বিপক্ষে একটি 'শারীরিক লড়াাই' হবে বলে তিনি মনে করছেন এবং সম্ভাব্য উসকানিকে উপেক্ষা করার চেষ্টা করবেন। ২০২৪ সালের ব্যালন ডি'অরজয়ী এই মিডফিল্ডার বলেন, ইউরোপীয় চ্যাম্পিয়নদের জন্য এই ফাইনাল হবে আগের যেকোনো ম্যাচের চেয়ে ভিন্ন।

ম্যানচেস্টার সিটির এই তারকা সাংবাদিকদের বলেন, "আমার মনে হয়, রোববারের ম্যাচটি একেবারেই আলাদা হবে। এটি হবে অনেক বেশি শারীরিক লড়াইয়ের ম্যাচ এবং আমাদের সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। তবে আমাদের জাতীয় দল একটি বিষয়ের জন্য পরিচিত, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের মানিয়ে নিতে পারি। রক্ষণ, পাল্টা আক্রমণ কিংবা আক্রমণাত্মক ফুটবল, সব ধরনের খেলাই আমরা খেলতে পারি। আমরা খুবই পরিপূর্ণ একটি দল, আর সে কারণেই আমরা এখানে।"

আর্জেন্টিনা প্রতিপক্ষকে উসকে দেওয়ার কৌশল নিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে রদ্রি বলেন, "আচ্ছা, এটাও তো ফুটবলেরই একটি অংশ।"

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৩৯ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ ফাইনালে মেসিকে দলকে নেতৃত্ব দিতে দেখা একটি বিশেষ অভিজ্ঞতা, যা সবাইকে উপভোগ করা উচিত।

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বার্সেলোনার সাবেক এই তারকা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026