১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ম্যান-মার্কিং নয়, মেসিকে দিতে হবে ‘বিশেষ নজর’: ডি লা ফুয়েন্তে

BSSঢাকা

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (এএফপি) : স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির ওপর তাদের দল 'বিশেষ নজর' রাখবে, তবে আর্জেন্টিনা অধিনায়ককে ঠেকাতে ম্যান-মার্কিং কৌশল ব্যবহার করা হবে না।

ম্যান-মার্কিং নয়, মেসিকে দিতে হবে ‘বিশেষ নজর’: ডি লা ফুয়েন্তে

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (এএফপি) : স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির ওপর তাদের দল 'বিশেষ নজর' রাখবে, তবে আর্জেন্টিনা অধিনায়ককে ঠেকাতে ম্যান-মার্কিং কৌশল ব্যবহার করা হবে না।

ফাইনাল উপলক্ষে সংবাদ সম্মেলনে ডি লা ফুয়েন্তে বলেন, আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসির বিপক্ষে ম্যান-টু-ম্যান মার্কিং কতটা কঠিন, তা তিনি নিজের অভিজ্ঞতা থেকেই জানেন।

সেভিয়ার যুবদলের কোচ থাকাকালীণ মেসি বার্সেলোনার জুনিয়র দলে খেলতেন, ঐ সময়কার একটি অভিজ্ঞতা স্পেনের কোচ স্মরণ করেন। সেই ঘটনার উল্লেখ করে তিনি বলেন, পুরো ম্যাচজুড়ে মেসিকে আটকে রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল।

তিনি বলেন, "প্রথমবার আমি তার মুখোমুখি হই, যখন আমি সেভিয়ার যুবদলের কোচ ছিলাম। আমরা বার্সেলোনায় খেলতে গিয়েছিলাম। তখন 'মেসি' নামে এক ছেলেকে নিয়ে অনেক প্রশংসা শুনেছিলাম। আমরা একজন খেলোয়াড়কে শুধু তাকে ম্যান-মার্কিং করার দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু ৭০ মিনিটে ওই খেলোয়াড়কে বদলি করতে হয়, কারণ সে একটি হলুদ কার্ড দেখেছিল। তখন স্কোর ছিল ০-০। এরপর মাত্র ১৫ মিনিটের মধ্যে মেসি আমাদের বিপক্ষে চারটি গোল করে বসে। তাই এবার আমরা ম্যান-টু-ম্যান মার্কিং করব না। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এবং তার ওপর বিশেষ নজর রাখতে হবে।"

৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। রোববারের এই ফাইনালই প্রায় নিশ্চিতভাবে বিশ্বকাপে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।

ডি লা ফুয়েন্তে বলেন, "মেসি অনন্য। বিশেষ করে এই বয়সে তিনি যেভাবে অসাধারণ একটি বিশ্বকাপ খেলছেন, তার মানসিকতা ও আচরণ তরুণ ক্রীড়াবিদদের জন্য দৃষ্টান্ত।"

রোববারের ফাইনালটি ডি লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মধ্যেও এক ব্যক্তিগত লড়াই হয়ে উঠেছে। ২০১৭ সালে দে লা ফুয়েন্ত যখন কোচিং প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন সেখানে স্কালোনি পেশাদার কোচিং লাইসেন্সের জন্য পড়াশোনা করছিলেন, তখন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

আর্জেন্টিনা স্পেনের ছন্দ নষ্ট করতে কৌশলী বা চতুর পন্থা অবলম্বন করতে পারে, এমন ধারণা দৃঢ়ভাবে নাকচ করে দেন ডি লা ফুয়েন্তে, "আহ, না, না। আমি কখনোই এমন কথা বলার সাহস করব না। এই জাতীয় দলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তারা বিশ্বকাপ জিতেছে, দুটি কোপা আমেরিকা জিতেছে, ফিনালিসিমাও জিতেছে... আর তাদের নেতৃত্বে আছেন আমার ঘনিষ্ঠ এক বন্ধু। তাদের প্রতি আমার শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই। আমার বিশ্বাস, স্পেন ও আর্জেন্টিনা দুই দলই এমন একটি পরিকল্পনা নিয়ে মাঠে নামবে, যেখানে প্রতিভা ও সুন্দর ফুটবলই সবকিছুর ঊর্ধ্বে থাকবে।"

ডি লা ফুয়েন্তে জানান, ফাইনালে বিরতির সময় স্বাভাবিকের তুলনায় দীর্ঘ হওয়ার বিষয়টি মাথায় রেখেই তার দল প্রস্তুতি নিয়েছে। তারকাসমৃদ্ধ হাফটাইম শো আয়োজনের কারণে এদিন বিরতি প্রচলিত ১৫ মিনিটের প্রায় দ্বিগুণ হতে পারে।

স্পেনের কোচের বিশ্বাস, দীর্ঘ হাফটাইম বিরতি এবং এবারের বিশ্বকাপে চালু হওয়া 'হাইড্রেশন ব্রেক' ভবিষ্যতে ফুটবলের স্বাভাবিক নিয়মে পরিণত হতে পারে।

তিনি বলেন, "আমার মনে হয়, যেসব বিষয় এখন আমাদের কাছে অস্বাভাবিক বা নতুন মনে হচ্ছে, যেমন হাইড্রেশন ব্রেক বা ৩০ মিনিটের হাফটাইম, হয়তো ৩০ বছর পর এগুলোই স্বাভাবিক নিয়ম হয়ে যাবে। হয়তো ফুটবল সেদিকেই এগোচ্ছে। আমরা জানি না। বাস্তবতা এটাই। আমরা এটা বদলাতে পারব না, তাই এটাকে উপভোগ করতেই হবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026