১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ক্যামিও ইনিংসে ১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সাইফুদ্দিন

BSSঢাকা

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০ বলে ৪টি ছক্কায় ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার স্ট্রাইক রেট ছিল- ৩১০।

ক্যামিও ইনিংসে ১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সাইফুদ্দিন

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০ বলে ৪টি ছক্কায় ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার স্ট্রাইক রেট ছিল- ৩১০।

এর মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে (অন্তত ২৫ রানের ইনিংস) সেরা স্ট্রাইক রেটের রেকর্ড গড়েন সাইফুদ্দিন। আগেরটি ছিল সাবেক ব্যাটার আফতাব আহমেদের।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে ৫ চার ও ২ ছক্কায়, ১৪ বলে ২৫৭.১৪ স্ট্রাইক রেটে ৩৬ রান করেছিলেন আফতাব। ম্যাচটি ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

আজ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ১৯ বল বাকী থাকতে ক্রিজে আসেন সাইফুদ্দিন।

ইনিংসের শেষ ওভারে জিম্বাবুয়ে পেসার ব্রাড ইভান্সের প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন সাইফুদ্দিন। ওভার থেকে ২৮ রান পায় বাংলাদেশ। দেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার বলে চার ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন সাইফুদ্দিন।

শেষ পর্যন্ত ৩১ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলির সাথে ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ এনে দেন সাইফুদ্দিন।

রেকর্ড ইনিংসের পর বল হাতে ৩৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাইফুদ্দিন। তার দুর্দান্ত পারফরমেন্সের ম্যাচে জিম্বাবুয়েকে ১৫২ রানে গুটিয়ে দিয়ে ৩৪ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে হেরেছিল টাইগাররা।

আগামী ১৯ জুলাই একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026