১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (বাসস) : ব্যাটার ও বোলারদের দারুণ নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ক্রিকেট দল।

৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (বাসস) : ব্যাটার ও বোলারদের দারুণ নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ক্রিকেট দল।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৪ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথম ম্যাচ ৩২ রানে হেরেছিল টাইগাররা। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা ফেরাল তাওহিদ হৃদয়ের দল।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। পাওয়ার প্লেতে ৫৪ রান তোলেন তারা।

১৩তম ওভারে বাংলাদেশের রান ১শতে নেন সাইফ ও তানজিদ। এ নিয়ে সপ্তমবার টি-টোয়েন্টিতে একশ স্পর্শ করল বাংলাদেশের উদ্বোধনী জুটি। এসময় তানজিদ ৩৫ বলে ৫২ এবং সাইফ ৩৭ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন।

৩৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। ক্যাচ দিয়ে পাঁচবার জীবন পেয়ে ৪২ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম অর্ধশতক তুলে নেন সাইফ।

১৫তম ওভারের চতুর্থ বলে দলীয় ১২০ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার রির্চাড এনগারাভা। বোল্ড হবার আগে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৫৮ রান করেন সাইফ। ব্যক্তিগত ৮, ১৭, ১৯, ৩৭ ও ৪৬ রানে ক্যাচ দিয়ে জীবন পান সাইফ।

পরের ওভারে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার বলে বোল্ড হন তানজিদ। ৪৫ বলে ৫৫ রানের ইনিংসে ৮ চার ও ১ ছক্কা মারেন তানজিদ।

দলীয় ১২২ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

অধিনায়ক তাওহিদ হৃদয় ৬, পারভেজ হোসেন ইমন ১ ও নুরুল হাসান ৪ রানে ফেরেন। ১৭তম ওভারে ১৪১ রানে পঞ্চম উইকেট পতনে বড় সংগ্রহের পথ কঠিন হয়ে পড়ে বাংলাদেশের।

কিন্তু ষষ্ঠ উইকেটে ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ এনে দেন ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফুদ্দিন।

ইনিংসের শেষ ওভারে জিম্বাবুয়ের পেসার ব্রাড ইভান্সের প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন সাইফুদ্দিন।

ওভার থেকে ২৮ রান পায় বাংলাদেশ। দেশের প্রথম ব্যাটার হিসেবে চার বলে চার ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন সাইফুদ্দিন।

৪ ছক্কায় ১০ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন সাইফুদ্দিন। ৩ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ১২ বলে অপরাজিত ২২ রান করেন ইয়াসির।

জিম্বাবুয়ে এনগারাভা ও ইভান্স ২টি করে উইকেট নেন।

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। প্রথম ওভারে ১৫ রান খরচ করে জিম্বাবুয়ে ওপেনার তাদিওয়ানামে মারুমানিকে(৪) শিকার করেন টাইগার স্পিনার মাহেদি হাসান।

পরের ওভারে জিম্বাবুয়ের আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে ১১ রানে বোল্ড করেন বাংলাদেশ পেসার নাহিদ রানা।

ইনিংসের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান মাহেদি। তিন নম্বরে নামা ডিওন মায়ার্সকে ৪ রানে বোল্ড করেন তিনি। এতে ২১ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।

চতুর্থ উইকেটে ২৫ বলে ৪৪ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান মিল্টন শুম্বা ও অধিনায়ক রাজা। ৩ রানের ব্যবধানে পরপর দুই ওভারে শুম্বা ও রাজাকে শিকার করেন বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেন। শুম্বা ১৯ ও রাজা ৩ চার ও ১ ছক্কায় ১২ বলে ২৮ রান করেন।

৬৮ রানে পঞ্চম উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের সামনে বড় ইনিংস খেলতে পারেনি জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার। ফলে ২ বল বাকী থাকতে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

শেষ দিকে রায়ান বার্লের ১৯ বলে ২৯ এবং ইভান্সের ১৪ বলে ২৫ রানে হারের ব্যবধান কমে স্বাগতিকদের।

২৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন বাংলাদেশের রিশাদ। মাহেদি ৩টি, রানা-সাইফুদ্দিন ও সাইফ ১টি করে উইকেট নেন।

ব্যাট হাতে ১০ বলে ৩১ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের সাইফুদ্দিন।

আগামী ১৯ জুলাই একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026