১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের গোলরক্ষক গর্ডন

BSSঢাকা

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (বাসস) : সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ৪৩ বছর বয়সি গোলরক্ষক ক্রেইগ গর্ডন।

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের গোলরক্ষক গর্ডন

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (বাসস) : সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ৪৩ বছর বয়সি গোলরক্ষক ক্রেইগ গর্ডন।

এর মাধ্যমে গর্ডনের ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো। এই সময়ের মধ্যে তিনি ছয়টি স্কটিশ লিগ, চারটি স্কটিশ কাপ ও পাঁচটি স্কটিশ লিগ কাপের শিরোপা জয় করেছেন।

যদিও দীর্ঘ সময় ধরে গুরুতর ইনজুরির কারণে গর্ডনের ক্যারিয়ার প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারপরও তিনি হার্টস, সান্ডারল্যান্ড ও সেল্টিকের অপরিহার্য খেলোয়াড় ছিলেন। ২০০৭ সালে তিনি হার্টস ছেড়ে সান্ডারল্যান্ডে যোগ দেন। ঐ সময় কোন গোলরক্ষকের জন্য ব্রিটিশ রেকর্ড ৯ মিলিয়ন পাউন্ডে তিনি দলবদল করেছিলেন।

গত মে মাসে কুরাসাওয়ের বিপক্ষে স্কটল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচই ছিল জাতীয় দলের জার্সিতে গর্ডনের শেষ ম্যাচ। এর আগে জানুয়ারিতে সেল্টিকের বিপক্ষে হার্টসের হয়ে সর্বশেষ ক্লাব ম্যাচ খেলেছেন।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে। আমার স্বপ্নও সম্ভবত বেশির ভাগ শিশুর মতোই ছিল- আমার ক্লাব ও দেশের হয়ে খেলা, অর্থাৎ হার্ট অব মিডলোথিয়ান এবং স্কটল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামা।

এটা কি প্রায় অসম্ভব ছিল? হয়তো। কিন্তু অসম্ভব একেবারেই নয়। কঠোর পরিশ্রম, ত্যাগ, বাধা-বিপত্তি, ধাপে ধাপে এগোলে স্বপ্ন বাস্তবে পরিণত হয়। হার্টসের সমর্থক থেকে হার্টসের খেলোয়াড় হয়ে ওঠার যাত্রাই তার প্রমাণ।"

২০০৪ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া গর্ডন জাতীয় দলের হয়ে ৮৪টি ম্যাচ খেলেছেন এবং উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও স্কটল্যান্ড দলের সদস্য ছিলেন।

তবে এবারের বিশ্বকাপে তিনি মাঠে নামার সুযোগ পাননি। স্কটল্যান্ডের হতাশাজনক গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে নটিংহাম ফরেস্টের গোলরক্ষক অ্যাঙ্গাস গান তিনটি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন।

গর্ডন বলেন, "আমি খুব ভালো গায়ক নই। তবে জাতীয় সংগীত ৮৪ বার গাওয়ার পর কিছুটা উন্নতি হযয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে, সবচেয়ে বড় স্টেডিয়ামে, সবচেয়ে বড় বড় তারকাদের সঙ্গে খেলার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।"

তিনি আরও বলেন, "আমি কখনোই চাইনি এই যাত্রা শেষ হোক। কিন্তু একসময় তো শেষ হতেই হয়। আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি, আর এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026