১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

BSSঢাকা

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ (বাসস) : চলমান ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে উঠলেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ (বাসস) : চলমান ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে উঠলেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

গতরাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। এ ম্যাচে গোল করতে না পারলেও, আর্জেন্টিনার দুই গোলে এ্যাসিস্ট ছিল মেসির। এতে গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে শীর্ষে উঠেছেন মেসি।

এই বিশ্বকাপে সমান ৮টি করে গোল করে যৌথভাবে শীর্ষে আছেন মেসি ও এমবাপ্পে। গোলসংখ্যা সমান হলে, গোল্ডেন বুটের জন্য এ্যাসিস্ট বিবেচনায় নেওয়া হয়।

এখন পর্যন্ত ৩টি এ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে দুইটিসহ মেসির এ্যাসিস্ট সংখ্যা এখন ৪টি। যা এমবাপ্পের চেয়ে ১টি বেশি। ফলে এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে সুবিধাজনক অবস্থানে এখন মেসি।

নরওয়ের আর্লিং হালান্ড ৭ গোল করলেও কোন এ্যাসিস্ট নেই। ৬টি করে গোল নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের জুড বেলি্যংাম ও হ্যারি কেন। দু'জনই ১টি করে এ্যাসিস্ট করেছেন।

সমান ৫ গোলের করে করেছেন ফ্রান্সের ওসমানে ডেম্বেলে ও স্পেনের মিকেল ওয়ারজাবাল। তবে ডেম্বেলে ২টি ও ওয়ারজাবাল ১টি এ্যাসিস্ট করেছেন।

গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে তালিকায় থাকা শীর্ষ সাতজনের মধ্যে ছয় জনের এখনও বিশ্বকাপে একটি ম্যাচ আছে। কোয়ার্টার ফাইনাল থেকে নরওয়ে বিদায় নেওয়ায় ম্যাচ খেলার সুযোগ নেই হালান্ডের।

এছাড়া বাকি ছয়জনের বিশ্বকাপে এখনও একটি করে ম্যাচ আছে।

আগামী শনিবার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ খেলবে ফ্রান্স ও ইংল্যান্ড। সেখানে ফ্রান্সের হয়ে এমবাপ্পে ও ডেম্বেলে এবং ইংল্যান্ডের হয়ে মাঠে নামবেন বেলিংহাম ও কেন। ঐ ম্যাচে গোল ও এ্যাসিস্ট বাড়ানোর সুযোগ পাচ্ছেন তারা।

অন্যদিকে আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসি ও স্পেনের হয়ে খেলবেন ওয়ারজাবাল। ফাইনালে গোল ও এ্যাসিস্ট বাড়িয়ে গোল্ডেন বুট জয়ের ভালো সুযোগ থাকছে মেসি ও ওয়ারজাবালের।

গোল্ডেন বুট জয়ের দৌড়ের তালিকা :

লিওনেল মেসি (আর্জেন্টিনা) : ৮ গোল ও ৪ এ্যাসিস্ট

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) : ৮ গোল ও ৩ এ্যাসিস্ট

আর্লিং হালান্ড (নরওয়ে) : ৭ গোল

জুড বেলিংহাম (ইংল্যান্ড) : ৬ গোল ও ১ এ্যাসিস্ট

হ্যারি কেন (ইংল্যান্ড) : ৬ গোল ও ১ এ্যাসিস্ট

ওসমানে ডেম্বেলে (ফ্রান্স) : ৫ গোল ও ২ এ্যাসিস্ট

মিকেল ওয়ারজাবাল (স্পেন) : ৫ গোল ও ১ এ্যাসিস্ট

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026