১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডকে হারিয়ে আবারও র‌্যাকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

BSSঢাকা

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ (বাসস) : আবারও ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ইংল্যান্ডকে হারিয়ে আবারও র‌্যাকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ (বাসস) : আবারও ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গতরাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২৩তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে র্যাংকিংয়ের শীর্ষে ফিরল লিওনেল মেসির দল।

র্যাংকিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১।

তবে গত ২ জুলাই আর্জেন্টিনাকে হটিয়ে র্যাংকিংয়ে শীর্ষ স্থান দখলে নেয় ফ্রান্স। ঐ সময় ফরাসিদের সংগ্রহে ছিল ১৯১৬.২৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে ১৮৬৯. ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স।

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছিল দিদিয়ের দেশ্যমের দল। কিন্তু সেমিতে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় ফ্রান্সের শীর্ষ স্থান হুমকির মুখে পড়ে।

গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখলে নেয় আর্জেন্টিনা। ইংলিশদের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ জিতে ২৬.৯০ পয়েন্ট পায় লিওনেল মেসির দল। বর্তমানে তাদের পয়েন্ট ১৯৭০.৩৭।

ফ্রান্সের বিপক্ষে জিতে ৩০.৮২ পয়েন্ট পায় স্পেন। ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল স্প্যানিশরা। বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ছিল স্প্যানিশরা। মাঝে ফ্রান্স শীর্ষ উঠায় আর্জেন্টিনা দ্বিতীয় ও স্পেন তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১৮৮৯.৪২।

র্যাংকিংয়ের পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট।

এরপর ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026