১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করলেন মেসি

BSSঢাকা

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করলেন মেসি

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

বুধবার আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে আর্জেন্টিনা পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

ক্যারিয়ারজুড়ে আর্জেন্টিনার কিংবদন্তি এবং ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার সঙ্গে নিয়মিত তুলনা করা হয়েছে ৩৯ বছর বয়সী মেসির। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুই গোলেই অ্যাসিস্ট করা মেসি ম্যাচ শেষে বলেন, "দিয়েগো সত্যিই অসাধারণ ছিলেন। আমি কখনোই তাঁর সঙ্গে নিজের তুলনা করতে চাইনি। আমার কাছে তিনিই সর্বকালের সেরা।

২০১০ সালের বিশ্বকাপে আমরা একসঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। তখন তিনি কোচ ছিলেন। সেই টুর্নামেন্টে প্রতিপক্ষ ও ম্যাচগুলো নিয়ে আমরা অনেক কথা বলতাম।

আজ তিনি যেখানেই থাকুন না কেন, নিশ্চয়ই খুব খুশি হবেন এবং এই মুহূর্তগুলো উপভোগ করবেন। কারণ জাতীয় দল তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন, তা আমরা সবাই জানি। এই জয় তাঁর জন্য একটি উপহার।" ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনা প্রথম গোলটি হাত দিয়ে করেছিলেন, যা পরে 'হ্যান্ড অব গড' নামে ফুটবল ইতিহাসে অমর হয়ে যায়। এরপর তিনি একক নৈপুণ্যে আরেকটি অবিশ্বাস্য গোল করেন, যা পরে ফিফার ভোটে 'শতাব্দীর সেরা গোল' হিসেবে নির্বাচিত হয়।

আর্জেন্টিনা সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় এবং পরে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে।

মেসি স্বীকার করেন, ইংল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচটি তাঁর এবং পুরো আর্জেন্টিনার মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করেছিল, কারণ এই দুই দেশের প্রতিদ্বন্দ্বীতাটা বেশ পুরনো।

তিনি বলেন, "যদিও এটি শুধু একটি ম্যাচ ছিল, আমরা বিশেষ কিছু অনুভব করেছি। জাতীয় সঙ্গীত বাজানোর মুহূর্ত থেকেই সেটা টের পাচ্ছিলাম। সমর্থকেরা অন্য যেকোনো ম্যাচের চেয়ে এই জয়টাই বেশি চেয়েছিল। কারণ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার গুরুত্ব অনেক বেশি। আমি জানি, আর্জেন্টিনার মানুষ কতটা আনন্দিত। আমার মা এবং পরিবারের সদস্যরা আমাকে সেই উদ্যাপনের ছবি পাঠিয়েছেন।

আর্জেন্টিনার মানুষকে এই বিশেষ আনন্দ দিতে পেরে আমি ভীষণ গর্বিত ও সুখী। কোনও আর্জেন্টাইনই এই ম্যাচ হারতে চাইনি। ইংল্যান্ডের বিপক্ষে এই সেমিফাইনাল যে গুরুত্ব বহন করছিল, সেই কারণে পুরো বিশ্বকাপের যাত্রাটাই ছিল অসাধারণ। আজ কেউই হারতে চায়নি।"

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা-খরা ঘুচিয়ে তৃতীয় বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন মেসি, যিনি সেবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। এবারও পুরো আসরে তিনি দুর্দান্ত খেলছেন। ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। তাঁর গোলসংখ্যা এখন ২১। পাশাপাশি ১৩টি এ্যাসিস্ট নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ এ্যাসিস্টদাতাও তিনি।

মেসি বলেন, "গত এক বছর ধরে আমি নিজেকে প্রস্তুত করেছি এবং কঠোর অনুশীলন করেছি। জানতাম, সেরা শারীরিক অবস্থায় থাকতে আমাকে সর্বোচ্চটা দিতে হবে।

এখন আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই। এটা আমার শেষ বিশ্বকাপ কি না, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। এই দল সবসময় নিজেদের সর্বস্ব উজাড় করে দেয় এবং কারও কাছে তাদের কোনো দেনা নেই।

এই দল কখনো চেষ্টা থামায় না। আমরা আমাদের ফুটবল এবং দৃঢ় সংকল্প দিয়ে জিততে নেমেছিলাম, আর এখন আবারও বিশ্বকাপের ফাইনালে। আমরা ইংল্যান্ডকে তাদের নিজেদের অর্ধেই চেপে রেখেছিলাম এবং দেখিয়েছি অতিরিক্ত সময়ে না গিয়েও নির্ধারিত সময়ে জেতার সামর্থ্য আমাদের আছে। পিছিয়ে পড়েও আমরা যে শান্ত ও মানসিকভাবে দৃঢ় থাকতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় বিষয়। সত্যি বলতে, আমরা ম্যাচটা ভীষণ উপভোগ করেছি।"

রোববারের ফাইনালে মেসির প্রতিপক্ষ হবে পরিচিত মুখে ভরা স্পেন দল। স্পেনের বর্তমান স্কোয়াডে রয়েছে বার্সেলোনার আটজন খেলোয়াড়। বার্সেলোনাই ছিল মেসির দীর্ঘদিনের ক্লাব।

ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। স্পেনের প্রশংসা করে মেসি বলেন, "ওরা অসাধারণ একটি দল। দলে রয়েছে অনেক দুর্দান্ত খেলোয়াড়। তারা দারুণ ফুটবল খেলে।

এই দলকে আমি খুব ভালো করেই চিনি। তাদের নিজস্ব ফুটবল দর্শন রয়েছে এবং তারা বহু বছর ধরেই একই ধরনের ফুটবল খেলে আসছে। খেলোয়াড়দের আমি চিনি, তাদের বিপক্ষে খেলেছি, তাদের খেলা অনুসরণ করি। তাদের মধ্যে কয়েকজন বার্সেলোনায় খেলে, যে ক্লাবটিকে আমি ভালোবাসি এবং এখনো অনুসরণ করি।

এটি একটি বিশেষ ম্যাচ- বিশ্বকাপের ফাইনাল। আমার ধারণা, এটি হবে সমানে সমানে লড়াই।''

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026