১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জয়সূচক গোলের স্বপ্ন দেখেছিলেন মার্টিনেজ

BSSঢাকা

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার জয়সূচক গোলের নায়ক লটারো মার্টিনেজ বলেছেন, এই গোল করার স্বপ্ন তিনি আগেই দেখেছিলেন।

জয়সূচক গোলের স্বপ্ন দেখেছিলেন মার্টিনেজ

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার জয়সূচক গোলের নায়ক লটারো মার্টিনেজ বলেছেন, এই গোল করার স্বপ্ন তিনি আগেই দেখেছিলেন।

বুধবার আটলান্টায় বদলি খেলোয়াড় হিসেবে নেমে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর মার্টিনেজ বলেন, "আমি এটা স্বপ্নে দেখেছিলাম। আমি আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বলেছিলাম, আমি গোল করব। বেঞ্চে বসে আমি ফাকুন্দো মেদিনাকেও বলেছিলাম, আমি মাঠে নেমে গোল করব।"

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ৮১তম মিনিটে ইন্টার মিলানের এই স্ট্রাইকারকে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে মাঠে নামানো হয়। ঐ সময় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১-০ গোলে পিছিয়ে ছিল।

৮৫তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল থেকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রস থেকে হেড করে জয়সূচক গোলটি করেন মার্টিনেজ।

ম্যাচ শেষে উচ্ছসিত মার্টিনেজ বলেন, "ছোটবেলায় বাবা যখন প্রথম আমাকে একজোড়া ফুটবল বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই আমি এমন একটি গোল করার স্বপ্ন দেখতাম।"

২৮ বছর বয়সী মার্টিনেজ ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অভিযানের শুরুতে কোচ লিওনেল স্কালোনির একাদশে নিজের জায়গা হারিয়েছিলেন। তবে এবার তিনি গ্রুপ পর্বের তিনটি ম্যাচই শুরু থেকে খেলেন এবং জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটি গোলও করেন। কিন্তু শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে জয়ের ম্যাচটিতে তাকে বদলি করা হয়, এরপর আর কোনো ম্যাচে শুরুর একাদশে সুযোগ পাননি।

তবুও কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেন। আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও বদলি হয়ে নেমে দলের জয় নিশ্চিত করেন।

ফাইনালে প্রতিপক্ষ স্পেন সম্পর্কে মার্টিনেজ বলেন, "আমরা এমন একটি শীর্ষমানের দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা টানা ৩৮ ম্যাচ ধরে অপরাজিত এবং যাদের দলে অসাধারণ মানের খেলোয়াড় রয়েছে। এখন আমাদের কিছুটা বিশ্রাম নিতে হবে। তবে এই মুহূর্তটাও উপভোগ করতে হবে, কারণ আমরা যা করছি, তা মোটেও সহজ নয়। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়ের সাড়ে তিন বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠা বড় অর্জন।"

স্পেন সর্বশেষ হেরেছিল ২০২৪ সালের মার্চে, একটি প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল। চলতি বছরের মার্চে কাতারে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় সেই ম্যাচ স্থগিত করা হয়।

বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনা ১৯৬৬ সালে একবারই মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ডের বার্মিংহামের ভিলা পার্কে অনুষ্ঠিত সেই গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আমেরিকার দলটি ২-১ গোলে জয় পেয়েছিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026