১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফাইনালে খেলতে না পারায় পুরো দল হতাশ: কেন

BSSঢাকা

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস): বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বলেছেন, এই পরাজয়ে তিনিসহ সতীর্থ এবং সমর্থকরা সবাই গভীরভাবে হতাশ।

ফাইনালে খেলতে না পারায় পুরো দল হতাশ: কেন

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস): বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বলেছেন, এই পরাজয়ে তিনিসহ সতীর্থ এবং সমর্থকরা সবাই গভীরভাবে হতাশ।

অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ১৯৬৬ সালের শিরোপা জয়ের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালেন খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু লিওনেল মেসির অনুপ্রেরণায় ম্যাচে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা।

মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ে মেসির নিখুঁত ক্রস থেকে লটারো মার্টিনেজ জয়সূচক গোলটি করেন।

ইংল্যান্ড অধিনায়ক কেন ম্যাচ শেষে বিবিসিকে বলেন, "ছেলেদের জন্য খুব কষ্ট লাগছে, সবার জন্যই কষ্ট লাগছে- দল, কোচিং স্টাফ, সমর্থক- সবার জন্য।"

তিনি বলেন, "ম্যাচের বেশিরভাগ সময় আমরা ভালো খেলেছি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর মনে হলো আমরা শুধু সেই লিড ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এই পর্যায়ে সেটা যথেষ্ট নয়। খুবই হতাশ লাগছে, কারণ এখানে পৌঁছাতে আমরা ভীষণ পরিশ্রম করেছি। ছেলেরা নিজেদের শেষ শক্তিটুকুও উজাড় করে দিয়েছে।

টুর্নামেন্টে ছয় গোল করা বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড বলেন, গর্ডনের গোলের পর আর্জেন্টিনার একের পর এক আক্রমণ সামাল দিতে হিমশিম খেয়েছে ইংল্যান্ড।

তিনি বলেন, "গোল করার পর হয়তো তারা আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে উঠেছিল, কিংবা আমরা একজনের বিপরীতে একজনকে সামাল দিতে পারিনি। এরপর একের পর এক আক্রমণে আমরা এলোমেলো হয়ে পড়েছিলাম। ছেলেরা নিজেদের শরীর দিয়ে শট আটকে দিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না।"

কেন জানান, গর্ডনের গোলের পর শুধু রক্ষণ সামলানোর পরিকল্পনা ইংল্যান্ডের ছিল না। তিনি বলেন, 'আমরা এগিয়ে যাওয়ার পর দলের বার্তা ছিল আবার আক্রমণে যাওয়া এবং আরেকটি গোল করার চেষ্টা করা। কিন্তু তারা যখন দুই গোল করে ফেলল, তখন আমরা ম্যাচে ফেরার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে গতি ও নিয়ন্ত্রণ কোনটাই আর ফিরে পাইনি।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026