১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টি-টোয়েন্টির প্রত্যাবর্তনও স্মরণীয় করে রাখতে চান মোসাদ্দেক

BSSঢাকা

ঢাকা, ১৪ জুলাই ২০২৬ (বাসস) : গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে চার বছর পর জাতীয় দলে ফিরেন বাংলাদেশ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ডাক পান তিনি। ওয়ানডের মত টি-টোয়েন্টির প্রত্যাবর্তনও স্মরণীয় করে রাখতে চান মোসাদ্দেক। তিনি জানান, দলের প্রয়োজনে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

টি-টোয়েন্টির প্রত্যাবর্তনও স্মরণীয় করে রাখতে চান মোসাদ্দেক

ঢাকা, ১৪ জুলাই ২০২৬ (বাসস) : গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে চার বছর পর জাতীয় দলে ফিরেন বাংলাদেশ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ডাক পান তিনি। ওয়ানডের মত টি-টোয়েন্টির প্রত্যাবর্তনও স্মরণীয় করে রাখতে চান মোসাদ্দেক। তিনি জানান, দলের প্রয়োজনে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেন মোসাদ্দেক। ৩ ইনিংস ব্যাট করে ২টি হাফ-সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭ রান করেন মোসাদ্দেক। বল হাতে নেন ২ উইকেট।

অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারানোর সিরিজে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মোসাদ্দেক। এজন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুন মাসের সেরার দৌড়ে মনোনয়নও পেয়েছেন তিনি।

ওয়ানডের পারফরমেন্স দিয়ে চার বছর পর জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন মোসাদ্দেক। টি-টোয়েন্টিতে নিজের সেরাটা উজার করে দিতে প্রস্তুত তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেন, 'নিজের কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। দলে ফেরার পর আমি ভালো খেলেছি এবং এখন আমাকে আরও ভালো খেলতে হবে। দলের প্রয়োজনে নিজের সেরাটা খেলতে হবে।'

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এবার বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মোসাদ্দেক জানান, হারারের চেয়ে বুলাওয়ের পরিবেশ ভিন্ন।

টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পেলে দলের জন্য অবদান রাখতে চান মোসাদ্দেক। তিনি বলেন, 'বুলাওয়ের কন্ডিশন হারারে থেকে বেশ আলাদা। বাতাস বেশি এবং পরিবেশও ভিন্ন। খেলার সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করার এবং দলের জয়ে অবদান রাখাই আমার প্রধান লক্ষ্য। ব্যক্তিগতভাবে দলের প্রয়োজনে যেকোনো ভূমিকাতেই আমি অবদান রাখতে চাই।'

আগামীকাল থেকে বুলাওয়েতে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে এবারের জিম্বাবুয়ে সফর ভালোভাবে শেষ করতে চায় বাংলাদেশ। সফরের শুরুতে এক ম্যাচের টেস্ট ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026