১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনই ‘ফেভারিট’ : দেশ্যম

BSSঢাকা

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপে ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেমিফাইনালের ঠিক আগে স্পেনকেই ফেভারিট হিসেবে দেখছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম।

বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনই ‘ফেভারিট’ : দেশ্যম

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপে ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেমিফাইনালের ঠিক আগে স্পেনকেই ফেভারিট হিসেবে দেখছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম।

আজ মঙ্গলবার রাতে টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টের সেরা দুই দলের লড়াই হিসেবে ম্যাচটিকে দেখা হচ্ছে।

ফ্রান্স টুর্নামেন্ট জুড়ে একের পর এক দৃষ্টিনন্দন পারফরম্যান্স উপহার দিয়ে আলো ছড়ালেও, স্পেনের অভিযান শুরু হয়েছিল অপ্রত্যাশিতভাবে নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। তবে এরপর ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়ে দুর্দান্তভাবে এগিয়ে গেছে তারা।

তবুও দেশম্যের মতে, সাম্প্রতিক দুই দেখায় স্পেনের কাছে হেরে যাওয়া ফ্রান্সই মঙ্গলবারের ম্যাচে আন্ডারডগ।

স্পেনের বিশ্বকাপ অভিযান প্রসঙ্গে দেশ্যম বলেন, "কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচের কথা ভুলে যান। এরপর থেকেই স্পেন প্রমাণ করেছে যে তারাই ফেভারিট। আমি স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তে বা তার দলের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাই না। তিনি খুব ভালো করেই জানেন, সবাই স্পেনের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করছে। কিন্তু স্পেন আক্রমণে যেমন ভালো, রক্ষণেও তেমনি দুর্দান্ত। গত ছয় বা সাত ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে।"

অন্যদিকে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দেশ্যমের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে হাসিমুখে উত্তর দেন।

তিনি বলেন, "শুরু থেকেই আমি বলে আসছি, মানুষ আমাদের ফেভারিট বলুক বা না বলুক, তাতে কোনো পার্থক্য হয় না। এর কোনো গুরুত্ব নেই। এটি ম্যাচের ফল নির্ধারণ করে না। এটি দুটি দুর্দান্ত দলের লড়াই। যেমন অন্য সেমিফাইনালেও দুটি শক্তিশালী দল মুখোমুখি হচ্ছে।"

চাপ সামলাতে তার দল অভ্যস্ত বলেও জানান তিনি। এসময় তিনি বলেন, "আমরা ফেভারিট হই বা না হই, এতে অতিরিক্ত কোনো চাপ তৈরি হয় না। চাপ তো এমনিতেই আছে। আমরা আমাদের দেশের জন্য ভালো কিছু করতে চাই।"

এদিকে দেশ্যম মনে করেন মঙ্গলবারের ম্যাচটি ফুটবল ইতিহাসে একটি ক্ল্যাসিক লড়াই হতে যাচ্ছে। তিনি বলেন, "দুই দলের আক্রমণভাগের মান বিবেচনা করলে মনে হয় এটি একটি দারুণ দর্শনীয় ম্যাচ হতে যাচ্ছে।"

স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামালকে নিয়েও খুব বেশি উদ্বিগ্ন নন ফরাসি কোচ। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং গত বছরের উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে জয়ে গোল করেছিলেন ইয়ামাল।

দেশ্যম বলেন, "আমরা প্রতিপক্ষ দলের শক্তি সম্পর্কে জানি। আবার আমাদেরও নিজস্ব শক্তি রয়েছে। আমি ইয়ামাল এবং তার সামর্থ্য বিশ্লেষণ করেছি। সে এমন একজন খেলোয়াড়, যে মাঠে সত্যিই পার্থক্য গড়ে দিতে পারে। প্রতিটি দলই প্রতিপক্ষের শক্তিকে সীমিত করার চেষ্টা করে। তবে আমাদেরও অনেক সমাধান রয়েছে। ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে তাকে সামলানো কঠিন হতে পারে। কিন্তু আমার খেলোয়াড়দের বিপক্ষেও এই পরিস্থিতিতে লড়াই সহজ নয়।"

দেশ্যম আরও নিশ্চিত করেছেন, কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের শেষ দিকে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়া ফরাশি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সেমিফাইনালের জন্য শতভাগ ফিট আছেন।

বাসস/নীহা/১৮৫৫/নীহা

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026