১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আবারও ক্রোয়েশিয়ার কোচ হিসেবে নিয়োগ পেলেন স্লাভেন বিলিচ

BSSঢাকা

ঢাকা, ১৩ জুলাই ২০২৬ (বাসস) : ক্রোয়েশিয়ার কোচ হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন স্লাভেন বিলিচ। দেশটির জাতীয় ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর জ্লাটকো ডালিচ কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন করে বিলিচকে নিয়োগ দিল ক্রোয়েশিয়া।

আবারও ক্রোয়েশিয়ার কোচ হিসেবে নিয়োগ পেলেন স্লাভেন বিলিচ

ঢাকা, ১৩ জুলাই ২০২৬ (বাসস) : ক্রোয়েশিয়ার কোচ হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন স্লাভেন বিলিচ। দেশটির জাতীয় ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর জ্লাটকো ডালিচ কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন করে বিলিচকে নিয়োগ দিল ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের শেষ ষোলতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নেবার পর ২০১৮ বিশ্বকাপ রানার্স-আপ দল থেকে পদত্যাগ করেন ডালিচ।

এর আগে ২০০৬-২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক আন্তর্জাতিক ডিফেন্ডার বিলিচ। এছাড়া কোচিং ক্যারিয়ারে ৫৭ বছর বয়সী বিলিচ ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম, ওয়েস্ট ব্রুমউইচ ও ওয়াটফোর্ডের দায়িত্ব পালন করেছেন। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস) জানিয়েছে সকলের সর্বসম্মতিক্রমে বিলিচকে নিয়োগ দেয়া হয়েছে।

এ সম্পর্কে এইচএনএস'র সভাপতি মারিয়ান কাস্টিচ বলেছেন, জ্লাটকোর উত্তরসূরী খুঁজে বের করা মোটেই সহজ কাজ নয়। কিন্তু এই মুহূর্তে স্লাভেনই সঠিক ব্যক্তি বলে আমরা সবাই মনে করেছি।'

আগের মেয়াদে ডালিচের থেকেও বিলিচের অধীনে ক্রোয়েশিয়ার জয়ের পাল্লা ভারী। তার অধীনে ক্রোয়েশিয়া ৬৫ ম্যাচে ৪২টিতে জয়, ১৫টি ড্র ও আটটিতে পরাজিত হয়েছে। ২০০৮ সালে বিলিচের অধীনে ক্রোয়েশিয়া ইউরো ২০০৮ চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল, যেটা ছিল তাদের সর্বোচ্চ অর্জন। পেনাল্টিতে অবশ্য তারা তুরষ্কের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।

এক সংবাদ সম্মেলনে বিলিচ বলেন, 'এই চ্যালেঞ্জ নিতে আমি সত্যিই মুখিয়ে আছি। ২০০৬ সালের তুলনায় নিজেকে আরও বেশী সমৃদ্ধ করেছি। যে কারনে আমার মনে হচ্ছে এখন আরও পরিনত ও পুরোপুরি প্রস্তত অবস্থায় আমি দায়িত্ব নিতে যাচ্ছি। ক্রোয়েশিয়ার প্রতি আকাঙ্খা ও লক্ষ্য এখনও সেই একইরকম শক্তিশালী আছে।'

স্প্লিটে জন্ম নেওয়া বিলিচ বলেন, "আমার লক্ষ্য একটি বড় সাফল্য অর্জন করা, বিশেষ করে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এখন আমাদেও মূল লক্ষ্য।"

অভিজ্ঞ অধিনায়ক লুকা মদ্রিচ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিলিচ বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণই সাবেক ব্যালন ডি'অর বিজয়ীর নিজের। মদ্রিচ আগামী সেপ্টেম্বরে ৪১ বছরে পা দেবেন।

বিলিচ বলেন, "তিনি ক্রোয়েশিয়ার জন্য শুধু সেরা খেলোয়াড়ই নন, তার চেয়েও অনেক বেশি কিছু। ২০১৮ সাল থেকেই মদ্রিচকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি অবসর নেবেন কি না... আমি চাই তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যান।"

ক্রোয়েশিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিলিচ তাঁর ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন হাইদুক স্প্লিটে। এছাড়া ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও এভারটনের হয়েও খেলেছেন।

কোচ হিসেবে বিলিচের সর্বশেষ দায়িত্ব ছিল সৌদি আরবের আল-ফাতেহ ক্লাবে, যেখানে তিনি ২০২৩-২৪ মৌসুমে কাজ করেন।

মদ্রিচের নেতৃত্বাধীন ক্রোয়েশিয়া ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছিল।

এছাড়া বিদায়ী কোচ জ্লাটকো ডালিচের অধীনে ক্রোয়েশিয়া ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল এবং ইউরো ২০২০-এ শেষ ষোলোতে খেলেছিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026