১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনা খতিয়ে দেখবে ফিফা : ইনফান্তিনো

BSSঢাকা

ঢাকা, ১৩ জুলাই ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপ আসর শেষ হলে ৬৪ দল নিয়ে আরও সম্প্রসারিত আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আলোচনা শুরু করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এমন তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। একইসাথে তিনি জানান ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলার স্বপ্ন প্রতিটি দলেরই থাকে এবং তাদেরকে সেই সুযোগ করে দেয়া উচিৎ।

৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনা খতিয়ে দেখবে ফিফা : ইনফান্তিনো

ঢাকা, ১৩ জুলাই ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপ আসর শেষ হলে ৬৪ দল নিয়ে আরও সম্প্রসারিত আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আলোচনা শুরু করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এমন তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। একইসাথে তিনি জানান ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলার স্বপ্ন প্রতিটি দলেরই থাকে এবং তাদেরকে সেই সুযোগ করে দেয়া উচিৎ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এবারের বিশ^কাপে প্রথমবারের মত ৪৮ দল অংশ নিচ্ছে। ৩২ দল থেকে বাড়িয়ে বর্ধিত কলেবরের এই আয়োজন ইতোমধ্যেই সব দলের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে। এই সংখ্যা আরও বাড়ানো হলে তার সুফল সময়ই বলে দিবে।

সুইস সম্প্রচারমাধ্যম ব্লু স্পোর্টকে ফিফা সভাপতি জানান, 'নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ শেষ হওয়ার পর বিষয়টি ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলোতে পর্যালোচনা ও আলোচনা করা হবে। আপনি যখন একটি বিশ্বকাপ আয়োজন করেন, তখন সেটি পুরো বিশ্বের জন্যই আয়োজন করা গুরুত্বপূর্ণ। এটি শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, বরং কার্যত সমগ্র বিশ্বের জন্য। প্রতিটি দেশেরই বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।'

তিনি আরও বলেন, "আমরা দেখতে পাচ্ছি, দলগুলোর মান এখন অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং বিশ্বের সর্বত্রই সেই মান আরও বাড়ছে। আপনি যদি ছোট দেশগুলোকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না দেন, তাহলে তাদের উন্নতি চালিয়ে যাওয়ার প্রেরণাও কমে যাবে।"

৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনার বিষয়টি প্রথম সামনে আসে ২০২৫ সালের মার্চে, যখন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল প্রতিযোগিতার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য ২০৩০ বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের প্রস্তাব দেয়।

এরপর সেপ্টেম্বরে ফিফা সভাপতি ইনফান্তিনো নিউইয়র্কে কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ, আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি এবং প্যারাগুয়ে ও উরুগুয়ের রাষ্ট্রপতিদের সঙ্গে ওই প্রস্তাব নিয়ে বৈঠক করেন।

সে সময় ডোমিঙ্গেজ বলেছিলেন, "আমরা একটি ঐতিহাসিক ২০৩০ বিশ্বকাপের স্বপ্ন দেখি। আমরা ঐক্য, সৃজনশীলতা এবং বড় করে ভাবার আহ্বান জানাতে চাই। কারণ ফুটবল যখন সবার সঙ্গে ভাগাভাগি করা হয়, তখনই এই উদযাপন সত্যিকার অর্থে বৈশ্বিক হয়ে ওঠে।"

তবে গত বছর এপ্রিলে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টগ্লিয়ানি ইএসপিএনকে বলেছিলেন, "পুরুষদের বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণ করাকে আমি টুর্নামেন্টের জন্য কিংবা জাতীয় দল, ক্লাব প্রতিযোগিতা, লিগ ও খেলোয়াড়- সব মিলিয়ে বৃহত্তর ফুটবল ব্যবস্থার জন্য সঠিক সিদ্ধান্ত বলে মনে করি না।"

প্রস্তাবটি অনুমোদিত হলে ৬৪ দলের বিশ্বকাপে মোট ১২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ৩২ দলের বিশ্বকাপের ৬৪ ম্যাচের দ্বিগুণ। চলতি ২০২৬ বিশ্বকাপে অনুষ্ঠিত হচ্ছে ১০৪টি ম্যাচ।

এর আগে উয়েফা সভাপতি আলেকসান্দার শেফেরিন এই প্রস্তাবকে সরাসরি"একটি খারাপ পরিকল্পনা" বলে অভিহিত করেছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026