১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দুটি জমজমাট সেমিফাইনালের জন্য প্রস্তুত বিশ্বকাপ

BSSঢাকা

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : সম্প্রসারিত ৪৮ দলের বিশ্বকাপ শুরুর এক মাস পর টুর্নামেন্ট এখন পৌঁছে গেছে সেমিফাইনাল পর্বে। মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, আর পরদিন বুধবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামবে।

দুটি জমজমাট সেমিফাইনালের জন্য প্রস্তুত বিশ্বকাপ

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : সম্প্রসারিত ৪৮ দলের বিশ্বকাপ শুরুর এক মাস পর টুর্নামেন্ট এখন পৌঁছে গেছে সেমিফাইনাল পর্বে। মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, আর পরদিন বুধবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামবে।

শেষ চারের টিকিট নিশ্চিত করা সর্বশেষ দল ছিল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা। লিওনেল মেসিকে নেতৃত্বে তারা শনিবার রাতে কানসাস সিটিতে অতিরিক্ত সময়ে ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। আর্জেন্টিনা টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলছে। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল এই কীর্তি গড়তে পারেনি। এবার সেমিফাইনালে তাদের গন্তব্য আটলান্টা, যেখানে জুড বেলিংহাম ও হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। শনিবার মিয়ামিতে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারানোর ম্যাচে দলের নায়ক ছিলেন বেলিংহাম, যিনি দুটি গোলই করেন।

এটি বিশ্বকাপে ইংল্যান্ডের চতুর্থ সেমিফাইনাল (১৯৬৬, ১৯৯০, ২০১৮ এবং ২০২৬)। আগের দুই সেমিফাইনালেই তারা হেরেছে। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের আগের ছয়টি সেমিফাইনালেই জয় পেয়েছে।

বুধবারের এই ম্যাচটি হবে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের ঠিক ৪০ বছর পর। সেবার আজতেকা স্টেডিয়ামে দিয়েগো ম্যারাডোনার দুটি গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জিতেছিল।

ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে বিবেচিত লিওনেল মেসির এটি হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে ২০৬তম ম্যাচ, তবে ইংল্যান্ডের বিপক্ষে এটিই হবে তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ড্র এমনভাবে করা হয়েছিল, যাতে র্যাঙ্কিংয়ে শীর্ষ চার দল সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়।

স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড- এই চার দলকে কার্যত আলাদা পথে রাখা হয়েছিল, তবে এক্ষেত্রে দলগুলোকে নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করতে হতো, যা তারা করেছে।

ফলে মঙ্গলবার ডালাসের উপকণ্ঠ আর্লিংটনে ইউরো ২০২৪-এর সেমিফাইনালের পুনরাবৃত্তি হিসেবে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন।

সেবার স্পেন ২-১ ব্যবধানে জয় পেয়ে পরে শিরোপাও জিতেছিল। ম্যাচটিতে ১৭তম জন্মদিনের কয়েক দিন আগে দুর্দান্ত একটি গোল করেছিলেন স্প্যানিশ তরুন লামিন ইয়ামাল।

সেমিফাইনালে এগিয়ে যাবার পিছনে তার উপরই মূল ভরসা করছে স্পেন।

অন্যদিকে ফ্রান্সের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ছন্দে আছেন। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালসহ তিনি এই বিশ্বকাপে ইতোমধ্যে আটটি গোল করেছেন।

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে বর্তমানে মেসির সমান গোল করেছেন এবং বিশ্বকাপে মেসির সর্বকালের ২১ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026