১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাককালাম

BSSঢাকা

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে সীমিত ওভার ক্রিকেটে ইংলিশদের দায়িত্ব পালন করবেন তিনি।

ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাককালাম

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে সীমিত ওভার ক্রিকেটে ইংলিশদের দায়িত্ব পালন করবেন তিনি।

এমনটাই জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফলে ইংল্যান্ডের টেস্ট দল এখন অধিনায়ক ও কোচ শূন্য হয়ে পড়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন টেস্ট দলের দায়িত্বে থাকা বেন স্টোকস।

গত নভেম্বরে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পরও ম্যাককালামের ওপর আস্থা রেখেছিল ইসিবি। তবে মাত্র তিন মাসের মধ্যেই টেস্ট দলের দায়িত্ব ছাড়তে হল ম্যাককালামকে। গত মাসেই নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড।

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ হারের পর স্টোকসের সাথে জুটি বেঁধে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ম্যাককালাম। ঐ সময় ইংলিশদের অবস্থা ছিল শোচনীয়। তার আগে ১৭টি টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছিল ইংল্যান্ড। সেখান থেকে স্টোকসের সঙ্গে জুটি বেঁধে টেস্ট ক্রিকেটের ঘরানাই বদলে দেন ম্যাককালাম। টেস্টে আক্রমণাত্মক ঘরানার ক্রিকেট খেলা শুরু করে ইংলিশরা। যা ক্রিকেট বিশ্বে 'বাজবল' নামে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে। হারের বৃত্তে থাকা ইংল্যান্ড অবশেষে ছন্দে ফিরে। ম্যাককালাম-স্টোকস জুটিতে খেলা প্রথম ১১টি ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পায় ইংল্যান্ড।

কিন্তু গেল বছর থেকে ইংল্যান্ডের পারফরমেন্সে অবনতি ঘটতে থাকে। সব মিলিয়ে, টেস্ট কোচ হিসেবে ম্যাককালামের অধীনে ২৭টি জয়, ২টি ড্র ও ২০টিতে হার মানে ইংল্যান্ড। এর মধ্যে শেষ ৯ টেস্ট ম্যাচের ৭টিতেই হারের স্বাদ নেয় ইংলিশরা।

নিজ দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত টেস্ট সিরিজ দিয়ে ম্যাককালামের কোচিং অধ্যায় শুরু হয়। আর গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিই শেষ হিসেবে লিপিবদ্ধ হল। ২০২২ সালে ৩-০ ব্যবধানে টেস্ট জয়ে দিয়ে শুরু হলেও, গত মাসে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার দিয়ে কোচিংয়ের ইতি টানলেন ম্যাককালাম।

এক বিবৃতিতে ম্যাককালাম বলেন, 'টেস্ট দলের কোচ হিসেবে কাজ করাটা আমি দারুণ উপভোগ করেছি এবং আমরা যা কিছু অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।'

তিনি আরও বলেন, 'অবশ্যই, দায়িত্ব চালিয়ে যেতে না পারায় আমি খুবই হতাশ, তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমার পুরো মনোযোগ সীমিত ওভারের দলগুলোর জন্য নিজের সেরাটা দেওয়া এবং ইংল্যান্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখা। আমি টেস্ট দলের জন্য সাফল্যই কামনা করি।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026