১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আইসিসি হল অব ফেমে গাঙ্গুলী-পিটারসেন ও আঞ্জুম

BSSঢাকা

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মর্যাদাপূর্ণ হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেন এবং ভারতের নারী ক্রিকেটার আঞ্জুম চোপড়া।

গতরাতে স্কটল্যান্ডের এডিনবরায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে হল অব ফেমে খেলোয়াড়দের জায়গা দেয় আইসিসি।

নতুন তিন সদস্যকে নিয়ে আইসিসি হল অব ফেমে এখন অন্তর্ভুক্ত ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ১২৫।

হল অব ফেমের নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, 'এই স্বীকৃতি তাদের অনন্য কীর্তিকে চিরস্মরণীয় করে রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মও ক্রিকেট ইতিহাসের সেরাদের সাথে তাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে।'

হল অব ফেমের সম্মাননা পেয়ে গাঙ্গুলী বলেন, 'ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় নিজের নাম দেখতে পাওয়া আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। ভবিষ্যতেও আমি ক্রিকেটের সেবায় নিজেকে যুক্ত রাখতে চাই।'

পিটারসেন বলেন, 'আইসিসির এমন সম্মান পাওয়া অত্যন্ত গৌরবের। ক্রিকেটের কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখতে পেরে সম্মানিত ও বিনয়ী বোধ করছি।'

এই স্বীকৃতির জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আঞ্জুম বলেন, 'ছোটবেলা থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ক্রিকেটের সেরাদের মধ্যে স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026