১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পেলে-ম্যারাডোনার ক্লাবে বেলিংহাম

BSSঢাকা

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। প্রথমার্ধের ও দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে গোল দু'টি করেন বেলিংহাম। এই দুই গোলে রেকর্ড বইয়ে পেলে ও ম্যারাডোনার পাশে বসলেন বেলিংহাম।

পেলে-ম্যারাডোনার ক্লাবে বেলিংহাম

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। প্রথমার্ধের ও দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে গোল দু'টি করেন বেলিংহাম। এই দুই গোলে রেকর্ড বইয়ে পেলে ও ম্যারাডোনার পাশে বসলেন বেলিংহাম।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে জোড়া গোল করেছিলেন বেলিংহাম। এরপর নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও জোড়া গোল করেন তিনি। ফলে এক বিশ্বকাপের নকআউট পর্বে দুই ম্যাচে একাধিক গোল করা পঞ্চম খেলোয়াড় হিসেবে নজির গড়লেন বেলিংহাম।

এই তালিকায় আগেই নাম তুলেছেন ব্রাজিলের পেলে-গারিঞ্চা, আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা এবং হাঙ্গেরির শান্দোর কোচিচ।

বিশ্বকাপের নকআউট পর্বে একাধিক গোল করা খেলোয়াড় : ১৯৫৪ সাল : শান্দোর কোচিচ (হাঙ্গেরি) - কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ১৯৫৮ সাল : পেলে (ব্রাজিল) - সেমিফাইনাল ও ফাইনাল ১৯৬২ সাল : গারিঞ্চা (ব্রাজিল) - কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ১৯৮৬ সাল : দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা) - কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ২০২৬ সাল : জুড বেলিংহাম (ইংল্যান্ড) - শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনাল

২৩ বছর ১২ দিন বয়সে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের টানা দুই ম্যাচে ২ বা তার বেশি গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন বেলিংহাম। ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিন গোল করে এই তালিকায় সবার উপরে আছেন পেলে।

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে দুই ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এর আগে বিশ্বকাপের ইতিহাসে (তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাদে) দু'বার পিছিয়ে পড়েও জয়ের স্বাদ পেয়েছিল তারা। ১৯৯০ সালে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে এবং ১৯৬৬ সালে ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছিল ইংলিশরা।

বড় টুর্নামেন্টে অতিরিক্ত সময়ে গড়ানো নিজেদের শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে ইংল্যান্ড।

বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মত সেমিফাইনালে নাম লিখিয়েছে ইংল্যান্ড। ২০১৮ সালের পর প্রথম। ঐবার অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ইংলিশরা।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে হ্যারি কেন (৬টি) এবং বেলিংহাম (৬টি) গোল করেছেন। এই প্রথম ইংল্যান্ডের কোন জুটি এক আসরে ৬টি করে গোল করেছেন।

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে ২৭টি ম্যাচের মধ্যে ছয়বার পিছিয়ে পড়েও ম্যাচ জয়ের ঘটনা ঘটেছে। একটি বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়ে ম্যাচ জয়ের ক্ষেত্রে এটি ১৯৩৪ সালের আসরকে (১৬টি ম্যাচ) স্পর্শ করেছে।

বিশ্বকাপে বেলিংহামের মোট গোলসংখ্যা এখন ৭। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হ্যারি কেন (১৪) ও গ্যারি লিনেকারের (১০) পেছনে আছেন তিনি।

২০২৬ সালের বিশ্বকাপে ৬টি গোল করেছেন বেলিংহাম। ফলে গ্যারি লিনেকারের রেকর্ড স্পর্শ করলেন তিনি। ১৯৮৬ সালে ৬টি গোল করেছিলেন লিনেকার। যা কোনো ইংলিশ খেলোয়াড়ের এক বিশ্বকাপে পেনাল্টি ছাড়া সর্বাধিক গোলের রেকর্ড এটি।

২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের তালিকায় পেলের পাশে বসলেন বেলিংহাম (৭টি)। ২৪ বছর বয়সের আগেই বিশ্বকাপে ৭ গোল করেছিলেন পেলে।

তবে এক্ষেত্রে ১২ গোল নিয়ে সবার উপরে ফ্রান্সে কিলিয়ান এমবাপ্পে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026