১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসির নতুন রেকর্ড, ম্যারাডোনার পাশে আলভারেজ

BSSঢাকা

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : আজ সকালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এ ম্যাচে গোল না পেলেও, রেকর্ড গড়া অব্যাহত রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

মেসির নতুন রেকর্ড, ম্যারাডোনার পাশে আলভারেজ

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : আজ সকালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এ ম্যাচে গোল না পেলেও, রেকর্ড গড়া অব্যাহত রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

এছাড়া ম্যাচের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার পাশে নাম লিখিয়েছেন জুলিয়ান আলভারেজ।

সর্বশেষ চার বিশ্বকাপে তিনবার (২০১৪, ২০২২, ২০২৬) সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ১৯৯৪ বিশ্বকাপ থেকে ২০১০ বিশ্বকাপ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি তারা।

চলতি বিশ্বকাপে লিওনেল মেসির ২০টি পাস থেকে গোল করার মতো শট নেওয়া সম্ভব হয়েছে। ১৯৬৬ সালের পর বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিনটি ভিন্ন আসরে ২০ বা তার বেশি গোল করার মতো শট নেওয়া যায় এমন পাস দিয়েছেন মেসি। ২০২২ সালে ২১টি এবং ২০১৪ সালে ২৪টি পাস দেন তিনি।

এবারের বিশ্বকাপে টানা চারটি ম্যাচে ৩ বা তার বেশি গোল করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে টানা চার ম্যাচে ৩ বা তার বেশি গোল করার রেকর্ড এটি।

এই বিশ্বকাপে কর্নার থেকে তিনটি গোল করে ইংল্যান্ড ও বসনিয়া- হার্জেগোভিনার রেকর্ড স্পর্শ করেছে আর্জেন্টিনা। যা তিন দলেরই যৌথভাবে সর্বোচ্চ।

মজার বিষয় হলো, গড় উচ্চতার দিক থেকে এই টুর্নামেন্টের তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। তারপরও অন্য ৪৪টি দেশের চেয়ে হেডে সর্বোচ্চ ৩টি গোল করেছে তারা।

এছাড়া সেট-পিস (কর্নার বা ফ্রি-কিক) থেকে গোল করার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের (৫টি) সাথে যৌথভাবে শীর্ষে আছে আর্জেন্টিনা।

বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এর আগে এই তালিকায় নাম তুলেন জার্মানির লোথার ম্যাথাউস, মিরোস্লাভ ক্লোসা এবং উভে সিলা।

ফিফা বিশ্বকাপে পাঁচটি গোলের মধ্যে চারটিই নকআউট পর্বে করেছেন আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ। তাতেই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করেছেন তিনি। যা আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ৭টি গোল নিয়ে শীর্ষে আছেন মেসি।

সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির অ্যাসিস্ট থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে প্রথম এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিশ্বকাপে মেসির অ্যাসিস্ট সংখ্যা এখন ১০টি। ১৯৬৬ সালের পর থেকে যা সর্বোচ্চ অ্যাসিস্ট। ৮টি অ্যাসিস্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ম্যারাডোনা। মেসির এই ১০টি অ্যাসিস্ট থেকে ১০ জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় গোল করেছেন।

এছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে (৯:৩৪ মিনিটে) দেওয়া এই অ্যাসিস্ট বিশ্বকাপের ইতিহাসে মেসির দ্রুততম অ্যাসিস্ট। বিশ্বকাপে কর্নার থেকে দেওয়া এটি মেসির প্রথম অ্যাসিস্ট।

ফিফা বিশ্বকাপের একাধিক আসরে ১০ বা তার বেশি গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রেখে কিলিয়ান এমবাপ্পের পাশে বসলেন মেসি। ২০২২ সালে ১০টি ও ২০২৬ সালে ১১টিতে অবদান ছিল এমবাপ্পের। অন্যদিকে মেসি ২০২২ ও ২০২৬ সালে ১০টিতে অবদান রাখেন। গত ৬০ বছরের মধ্যে মাত্র এই দুজন খেলোয়াড়ই এমন নজির গড়েছেন।

ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে খেলা আর্জেন্টিনার শেষ ৮ ম্যাচে মেসি সরাসরি ১৩টি গোলে অবদান রেখেছেন (৭টি গোল ও ৬টি অ্যাসিস্ট)।

বিশ্বকাপে আর্জেন্টিনার ১৩টি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছে। যা বিশ্ব রেকর্ড। এতে জার্মানির ১২টি ম্যাচের রেকর্ড ভাঙে আর্জেন্টিনা। টাইব্রেকারের জয়সহ হিসাব করলে ১১টিতে জিতেছে তারা।

বিশ্বকাপের নকআউট পর্বে মেসির গোল-অবদানের সংখ্যা এখন ১৫। গত ৬০ বছরের মধ্যে কোনো খেলোয়াড়ের এটিই সর্বোচ্চ। এতে কিলিয়ান এমবাপ্পের ১৪টির রেকর্ড ভেঙেছেন মেসি।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা দলের শুরুর একাদশে গড় বয়স ছিল ৩০ বছর ১৭৭ দিন। যা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বয়সী গড়। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের খেলা একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ২০৯ দিন। ১৯৬২ সালের পর আবারও এমন ঘটনা দেখা গেল।

আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো। গত ৬০ বছরের মধ্যে বিশ্বকাপে ইচ্ছাকৃতভাবে ফাউলের ভান করার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া চতুর্থ খেলোয়াড় এমবোলো। এই তালিকায় আগে নাম লিখিয়েছেন মেক্সিকোর লুইস পেরেজ (২০০৬ সাল, পর্তুগালের বিপক্ষে), ঘানার আসামোয়া জিয়ান (২০০৬ সাল, ব্রাজিলের বিপক্ষে) এবং ইতালির ফ্রান্সেস্কো টট্টি (২০০২ সাল, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে)।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। এবারের বিশ্বকাপে নকআউট পর্বে অতিরিক্ত সময়ে গড়ানো এটি অষ্টম ম্যাচ। এর ফলে ২০১৪ ও ১৯৯০ সালের বিশ্বকাপের রেকর্ড স্পর্শ করল এবারের আসর। ঐ দুই আসরে সর্বোচ্চ ৮টি করে নক আউট পর্বের ম্যাচ অতিরিক্ত সময় গড়িয়েছিল। অবশ্য ২০১৪ ও ১৯৯০ সালের বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচ ছিল মাত্র ১৫টি করে। সেখানে ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে ইতোমধ্যে ২৮ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026