১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কোচ থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল

BSSঢাকা

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২ রাউন্ড থেকে বিদায়ের পর কোচ পেপে থিয়াওকে ছাঁটাই করেছে সেনেগাল। সেনেগালিস ফুটবল ফেডারেশন (এফএসএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

কোচ থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২ রাউন্ড থেকে বিদায়ের পর কোচ পেপে থিয়াওকে ছাঁটাই করেছে সেনেগাল। সেনেগালিস ফুটবল ফেডারেশন (এফএসএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, 'এফএসএফ'র কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় কোচ পেপে থিয়াওকে দায়িত্ব থেকে অব্যাহতি দেবার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে পুরো কোচিং স্টাফকেও বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।'

জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ৪৫ বছর বয়সী থিয়াও ২০২৪ সালে সেনেগালের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু বিশ্বকাপে তার অধীনে সেনেগাল হতাশাজনক পারফরমেন্স করেছে। গ্রুপ পর্বে তেরাঙ্গা লায়ন্সরা ফ্রান্স ও নরওয়ের বিরুদ্ধে পরাজিত হয়। এরপর ইরাককে ৫-০ গোলে হারিয়ে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠে।

কিন্তু শেষ ৩২ লড়াইয়ে বেলজিয়ামের কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। অথচ ম্যাচটিতে তারা ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল।

থিওয়ার অধীনে সেনেগাল জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপ জয় করেছিল। তবে মরক্কোর বিপক্ষে বিতর্কিত ও বিশৃঙ্খল ফাইনাল ম্যাচে মাঠ ছেড়ে চলে যাওয়ার শাস্তিস্বরূপ পরে তাদের সেই শিরোপা কেড়ে নেওয়া হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026