১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জার্মানির কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন ক্লপ

BSSঢাকা

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস): জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) শনিবার ঘোষণা করেছে, জার্গেন ক্লপকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে চুক্তির খুব কাছাকাছি তারা পৌঁছে গেছে।

জার্মানির কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন ক্লপ

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস): জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) শনিবার ঘোষণা করেছে, জার্গেন ক্লপকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে চুক্তির খুব কাছাকাছি তারা পৌঁছে গেছে।

তবে ৫৯ বছর বয়সি ক্লপ সাইডলাইনে ফেরার আগে ডিএফবি জানিয়েছে, তার বর্তমান কর্মক্ষেত্র রেড বুল গ্রুপের অনুমোদন এখনও নিশ্চিত করতে হবে।

ডিএফবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ এবং সহ-সভাপতি হান্স-জোয়াকিম ওয়াটস্কে নিউইয়র্কে ক্লপের সঙ্গে জাতীয় দলের কোচ হিসেবে তার সম্ভাব্য নিয়োগ নিয়ে একটি প্রাথমিক কিন্তু বিস্তারিত বৈঠক করেছেন।"

বিবৃতিতে আরও বলা হয়, এই গঠনমূলক আলোচনায় সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে। রেড বুলের সঙ্গে সমঝোতা সাপেক্ষে উভয় পক্ষই আশাবাদী যে শেষ পর্যন্ত এই আলোচনা সফলভাবে সম্পন্ন হবে।

জুলিয়ান নাগেলসম্যানের উত্তরসূরি হিসেবে ক্লপই ছিলেন ডিএফবির প্রথম পছন্দ। বিশ্বকাপের শেষ-৩২ পর্বে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর নাগেলসম্যান পদত্যাগ করেন।

বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলে দারুণ সময় কাটানোর কারণে ক্লপকে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয়।

২০২৪ সালে লিভারপুল ছেড়ে কোচিং থেকে বিরতি নেন ক্লপ। এরপর তিনি এনার্জি ড্রিংক প্রতিষ্ঠান রেড বুলের হেড অব গ্লোবাল ফুটবল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই ভূমিকায় তিনি রেড বুলের বহুক্লাবভিত্তিক নেটওয়ার্ক তদারকি করছেন, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে অস্ট্রিয়া, জার্মানি, ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং জাপানের বিভিন্ন ক্লাব।

গত সপ্তাহে ক্লপ বলেছিলেন, ফুটবলের সামনের সারির দায়িত্ব থেকে বিরতির পর তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সতেজ ও উদ্যমী অনুভব করছেন।

২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয়ের পর থেকে জার্মানির পারফরম্যান্স ধারাবাহিকভাবে হতাশার জন্ম দিয়েছে। তারা পরপর দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও শেষ-৩২ পর্ব থেকে ছিটকে পড়ে আরেকটি হতাশার মুখে পড়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026