১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফ্রান্স কাউকে ভয় পেলে, আমাদেরকেই : ইয়ামাল

BSSঢাকা

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ১৪ জুলাই মুখোমুখি হবে গত আসরের রানার্স-আপ ফ্রান্স ও একবারের চ্যাম্পিয়ন স্পেন। এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে দুই দল। আক্রমণাত্মক ফুটবলের কারণে স্পেনের চেয়ে কাগজে কলমে এগিয়ে ফ্রান্সই। কিন্তু সেটি মানতে নারাজ স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল।

তিনি জানান, ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি খুবই চ্যালেঞ্জিং হবে। আমাদের নিয়ে চিন্তিত ফ্রান্সও। তারা যদি কোনো দলকে ভয় পায়, সেটি আমরা।

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। গতরাতে ফ্যাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের সেমির টিকিট নিশ্চিত করেছে স্পেন।

সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে পেয়েও চিন্তিত নয় স্পেন। কারণ সর্বশেষ ইউরো ও নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্প্যানিশরা। তাই তাদেরকে ফ্রান্স ভয় পাচ্ছে বলে করছেন ইয়ামাল।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে ইয়ামাল বলেন, 'কোনো দলই আমাদের সাথে সমানে সমান লড়াই করতে পারেনি। তারা সবাই রক্ষণাত্মক খেলছে। যা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তারপরও শেষ পর্যন্ত আমরাই জিতেছি। আমার মনে হয় ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই। ইউরো ২০২৪-এ আমরাই তাদের বিদায় করেছিলাম।'

ইয়ামাল আরও বলেন, এই বিশ্বকাপের অন্যতম সেরা দুটি দল স্পেন ও ফ্রান্স। তারপরও ফ্রান্সের বিপক্ষে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী ইয়ামাল।

তিনি বলেন, 'সত্যি বলতে, আমার মনে হয় ফ্রান্স ও আমরা বিশ্বকাপের সেরা দুটি দল। নিঃসন্দেহে দুর্দান্ত দটি দল। আকর্ষণীয় একটা ম্যাচ হবে। হাড্ডাহাড্ডি লড়াইও হবে। দেখা যাক কি হয়, তবে আমরা মোটেও ভীত নই। কারণ আমরা তাদের শেষ দুই ম্যাচে হারিয়েছি। এবার ভালো কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026