১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে অতিরিক্ত কোটা সার্থক প্রমাণ করেছে আফ্রিকা

BSSঢাকা

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি যখন ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয় তখন দলটির তৎকালীন প্রধান কোচ জেনারো গাত্তুসো আক্ষেপ করে বলেছিলেন যে, বিশ্বকাপে আফ্রিকার জন্য বরাদ্দ আসনসংখ্যা অনেক বেশি।

বিশ্বকাপে অতিরিক্ত কোটা সার্থক প্রমাণ করেছে আফ্রিকা

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি যখন ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয় তখন দলটির তৎকালীন প্রধান কোচ জেনারো গাত্তুসো আক্ষেপ করে বলেছিলেন যে, বিশ্বকাপে আফ্রিকার জন্য বরাদ্দ আসনসংখ্যা অনেক বেশি।

তিনি বলেছিলেন, আফ্রিকার জন্য বিশ্বকাপে কম কোটা থাকা উচিত। ৪৮ দলের এবারের সম্প্রসারিত বিশ্বকাপে আফ্রিকার সরাসরি বাছাইয়ের স্থান পাঁচ থেকে বাড়িয়ে নয়টি করা হয়েছে। পরবর্তীতে আন্ত:মহাদেশীয় প্লে-অফে ডিআর কঙ্গো জয়ী হওয়ায় আফ্রিকার প্রতিনিধিত্ব বেড়ে দাঁড়ায় ১০ দলে। ৫২ বছর পর ডিআর কঙ্গো আবারও বিশ্বকাপে ফিরে আসে।

প্রশ্ন হচ্ছে ২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালি দলের মিডফিল্ডার গাত্তুসো কি ঠিকই বলেছিলেন? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে কি আফ্রিকার প্রতিনিধিত্ব অতিরিক্ত ছিল?

তিউনিনিশিয়া হতাশাজনক ব্যর্থতা বাদ দিলে আফ্রিকার বাকি প্রতিনিধিরা নিজেদের প্রতিযোগিতামূলক দল হিসেবে প্রমাণ করেছে এবং তাদের অংশগ্রহণের যথার্থতা দেখিয়েছে। তিউনিশিয়া প্রথম গ্রুপ ম্যাচের পরই কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করে এবং তিনটি ম্যাচই হেরে বিদায় নেয়।

অন্য নয়টি আফ্রিকান দলই নকআউট পর্বে উঠেছিল। এর মধ্যে পাঁচটি গ্রুপ রানার্সআপ হিসেবে এবং বাকি চারটি সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলের তালিকায় থেকে শেষ ৩২-এ জায়গা করে নেয়।

অর্থাৎ আফ্রিকার সাফল্যের হার ছিল ৯০ শতাংশ, যা ফিফার সব মহাদেশীয় অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। এরপর রয়েছে দক্ষিণ আমেরিকা (৮৩.৩৩ শতাংশ), ইউরোপ (৮১.২৫ শতাংশ) এবং সবশেষে এশিয়া (২২.২২ শতাংশ)।

তবে নকআউট পর্বে ইউরোপ আধিপত্য বিস্তার করে। কোয়ার্টার ফাইনালে ইউরোপের ছয়টি দল উঠলেও আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা থেকে ছিল মাত্র একটি করে দল।

শেষ ৩২ পর্বে আফ্রিকার সাতটি দল বিদায় নেয়। মিসর শেষ ১৬-তে পৌঁছায় এবং মরক্কো ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে।

আফ্রিকান দলগুলোর জন্য উদ্বেগের বিষয় ছিল ম্যাচের শেষ দিকে গোল হজমের প্রবণতা। লিওনেল মেসি, হ্যারি কেন ও আর্লিং হালান্ডের মতো তারকা স্ট্রাইকাররা এর সুবিধা নিয়েছেন। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পায়, যেখানে সমতাসূচক গোলটি করেন মেসি। হ্যারি কেনের জোড়া গোলে ইংল্যান্ড কষ্টার্জিত জয় পায় ডিআর কঙ্গোর বিপক্ষে, আর আইভরি কোস্টের বিরুদ্ধে নরওয়ের জয়সূচক গোলটি করেন হালান্ড।

অন্যদিকে বেলজিয়ামের বিপক্ষে নির্ধারিত সময় শেষ হতে পাঁচ মিনিট বাকি থাকতে দুই গোলে এগিয়ে থাকা সেনেগাল অবিশ্বাস্যভাবে সেই লিড হারিয়ে অতিরিক্ত সময়ে ম্যাচটি হেরে যায়।

অনেকেরই ধারনা ছিল, ১০টি আফ্রিকান দলের মধ্যে সেনেগালই সবচেয়ে ভালো করবে। কিন্তু তারা চরমভাবে হতাশ করেছে। চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে কেবল সেরা তৃতীয় স্থান অর্জনকারী অষ্টম দল হিসেবে শেষ ৩২-এ উঠতে পেরেছিল।

'তেরাঙ্গা লায়ন্স'-এর বিদায়ের পর দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বেরও ইঙ্গিত পাওয়া যায়। মিডফিল্ডার পেপে গুয়ে বলেন, কোচ পেপে থিয়াওকে বরখাস্ত না করা পর্যন্ত তিনি আর জাতীয় দলের হয়ে খেলবেন না।

শেষ ষোলতে ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে মিসর আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। এর আগে তাদের আরেকটি গোল বিতর্কিতভাবে বাতিলও করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে এনজো ফার্নান্দেজের হেডে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

টিভি বিশ্লেষক ও সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি বলেন, "আফ্রিকান দলগুলো খুব তাড়াতাড়ি আত্মতুষ্টিতে ভোগে। সবাই তাদের প্রতিভা ও আবেগের কথা বলে, কিন্তু তারা যখন দুই গোলে এগিয়ে যায়, তখন মনোযোগ কমে যায়।"

তার সঙ্গে বিশ্লেষক হিসেবে থাকা সাবেক সুইডিশ স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচ বলেন, "এমন অনেক আফ্রিকান দল ছিল যারা এগিয়ে থেকেও হেরে গেছে। বিশ্বকাপে এটাকে দুর্ভাগ্য বলা যায় না, এটি দুর্বল ম্যাচ ব্যবস্থাপনা।"

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে মরক্কোর হার দেখিয়ে দিয়েছে, আফ্রিকান ফুটবল এগিয়ে গেলেও ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে এখনও বেশ ব্যবধান রয়ে গেছে।

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত মরক্কো টার্গেটে কোনো শটই নিতে পারেনি। পরে আজ্জেদিন উনাহির দূরপাল্লার দুর্বল প্রচেষ্টা সহজেই ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনান।

২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ায় মরক্কো ইতোমধ্যেই পর্তুগাল ও স্পেনের সঙ্গে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। কাসাব্ল্যাঙ্কার কাছে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, যেখানে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের লক্ষ্য রয়েছে।

মরক্কো সবচেয়ে বেশীদুর গেলেও শেষ ৩২ থেকেই বিদায় নেওয়া কেপ ভার্দে কোটি কোটি দর্শক ও টিভি দর্শকের মন জয় করে।ে যদিও তারা চার ম্যাচের একটিও জিততে পারেনি।

পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার ছোট্ট দ্বীপদেশটি উদ্বোধনী ম্যাচে স্পেনকে ০-০ গোলে রুখে দিয়ে সবাইকে চমকে দেয়। ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা একের পর এক দুর্দান্ত সেভ করে শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে হতাশ করেন। এর প্রভাব ছিল বিশ্বুজুড়ে। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে ৫০ লাখে পৌঁছে যায়।

শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে দুবার সমতা ফিরিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026