১০ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিলেন এমবাপ্পে

BSSঢাকা

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস) : গতরাতে ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে বড় অবদান রাখেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬০ মিনিটে গোল করেন তিনি। পরে ৬৬ মিনিটে ফরাসিদের হয়ে দ্বিতীয় ও শেষ গোল করেন উসমান দেম্বেলে।

ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিলেন এমবাপ্পে

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস) : গতরাতে ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে বড় অবদান রাখেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬০ মিনিটে গোল করেন তিনি। পরে ৬৬ মিনিটে ফরাসিদের হয়ে দ্বিতীয় ও শেষ গোল করেন উসমান দেম্বেলে।

তবে ম্যাচে ৭৭ মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। হঠাৎ তার বিদায়ে উদ্বেগের জন্ম দেয় ফরাসি শিবিরে। ম্যাচ শেষে ইনজুরি নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন এমবাপ্পে। তিনি নিজেই জানিয়েছেন, চোট নিয়ে চিন্তার কিছু নেই এবং তিনি ভালো ও সুস্থ আছেন।

ম্যান অব দা ম্যাচের পুরস্কার নেওয়ার পর ২৭ বছর বয়সী এমবাপ্পে বলেন, 'আমার পায়ের গোড়ালিতে সামান্য চোট আছে। কিন্তু আমি ভালো আছি, পুরোপুরি ঠিক আছি। ম্যাচের বাকি সময়টা খেলার জন্য (জাঁ-ফিলিপ) মাতেতা আরও ভালো অবস্থানে ছিল। ঐ মুহূর্তের জন্য আমার চেয়ে আরও ভালো অবস্থায় ছিল সে।'

আজ রাতে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ১৪ জুলাই সেমিফাইনালে লড়বে ফ্রান্স।

সেমির ম্যাচ নিয়ে এমবাপ্পে বলেন, 'দল সেমিফাইনালে ওঠায় আমরা আনন্দিত। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমরা জানি, সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস) : প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে জিম্বাবুয়ের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়েছে সফরকারী বাংলাদেশের। জিম্বাবুয়ের কাছে এবার হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ভুলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামছে মেহেদি হাসান মিরাজের দল।

7/10/2026

আর্জেন্টিনা দলের দুর্বলতা দেখছেন ইয়াকিন

আর্জেন্টিনা দলের দুর্বলতা দেখছেন ইয়াকিন

ঢাকা, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ আটের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা খুঁজে পেয়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন।

7/10/2026

মুস্তাফিজের বদলি সাইফুদ্দিন ও তাসকিন

মুস্তাফিজের বদলি সাইফুদ্দিন ও তাসকিন

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরের বাকি অংশে আর খেলতে পারবেন না বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে ওয়ানডে সিরিজে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

7/10/2026

রোনালদো-রিভালদো জুটির রেকর্ড স্পর্শ করলেন এমবাপে-দেম্বেলে

রোনালদো-রিভালদো জুটির রেকর্ড স্পর্শ করলেন এমবাপে-দেম্বেলে

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস) : কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের জোড়া গোলে গত রাতে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্স-আপ ফ্রান্স। রেকর্ড অষ্টমবারের মতো সেমিফাইনালে উঠল ফরাসিরা।

7/10/2026

বেলজিয়ামের বিপক্ষে হারের ম্যাচে পা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের তারকা পুলিসিচ

বেলজিয়ামের বিপক্ষে হারের ম্যাচে পা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের তারকা পুলিসিচ

ঢাকা, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের পরাজয়ের ম্যাচে দলের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচের পায়ের হাড়ে চিড় ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র দল।

7/10/2026

পর্তুগালের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জর্জ জেসুস

পর্তুগালের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জর্জ জেসুস

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস): বিশ্বকাপ থেকে বিদায়ের পর রবার্তো মার্টিনেজ কোচের পদ থেকে সরে দাঁড়ালে পর্তুগালের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জর্জ জেসুস। একটি সূত্র এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

7/10/2026

ইংল্যান্ডের কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ

ইংল্যান্ডের কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস): মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। এর ফলে শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও খেলতে পারবেন না তিনি।

7/10/2026

২০২৬ বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক

২০২৬ বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক

ঢাকা, ৯ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ফুটবল এখন কোয়ার্টার-ফাইনাল পর্যায়ে পৌঁছেছে। এ পর্যন্ত ২০২৬ সালের আসরে প্রতি ম্যাচে গড়ে যত গোল হয়েছে, তা ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের পর যেকোনো বিশ্বকাপের চেয়ে বেশি। আর এ কারণেই এবারের আসরটি দর্শকদের জন্য এতটা উপভোগ্য হয়ে উঠেছে।

7/9/2026