১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মুস্তাফিজের বদলি সাইফুদ্দিন ও তাসকিন

BSSঢাকা

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরের বাকি অংশে আর খেলতে পারবেন না বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে ওয়ানডে সিরিজে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

মুস্তাফিজের বদলি সাইফুদ্দিন ও তাসকিন

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরের বাকি অংশে আর খেলতে পারবেন না বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে ওয়ানডে সিরিজে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। গত সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। ম্যাচ শেষে স্ক্যান রিপোর্টে তার ডান হ্যামস্ট্রিংয়ে 'গ্রেড ওয়ান মাসল টিয়ার' ধরা পড়ে। পাশাপাশি ফিজের হাঁটুতেও কিছুটা সমস্যা আছে। ফিট হয়ে উঠতে প্রায় ৪ সপ্তাহ সময় লাগতে পারে।

দলের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, পুনর্বাসনের জন্য দেশে ফিরবেন মুস্তাফিজ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ খেলতে পারবেন না ফিজ।

মুস্তাফিজের জায়গায় পাঁচ বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন। ২০১৭ সালে অভিষেকের পর ২৯ ওয়ানডেতে ৩৬২ রান ও ৪১ উইকেট শিকার করেছেন তিনি।

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।

এদিকে, লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে জাফনা কিংসের হয়ে খেলবেন তাসকিন। এজন্য জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তাকে। কিন্তু মুস্তাফিজের ইনজুরির কারণে টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে তাসকিনকে।

আগামী ১৫ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026