১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডের কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ

BSSঢাকা

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস): মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। এর ফলে শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও খেলতে পারবেন না তিনি।

ইংল্যান্ডের কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস): মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। এর ফলে শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও খেলতে পারবেন না তিনি।

বায়ার লেভারকুসেনের এই ডিফেন্ডারের অনুপস্থিতি রাইট-ব্যাক পজিশন নিয়ে থমাস টাচেলকে নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। চেলসি অধিনায়ক রেসি জেমস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি। তিনি টাচেলের দলের একমাত্র স্বীকৃতি রাইট-ব্যাক। তার পরিবর্তে ডেয়ে স্পেন্স ও কুয়ানসাহকে রাইট-ব্যাক পজিশনের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু উভয়ই এই পজিশনে নিজেদের মেলে ধরতে সমস্যায় পড়েছেন।

বুধবার অনুশীলনে অনুপস্থিত থাকায় কোয়ার্টার ফাইনালেও রেসি জেমসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

মেক্সিকোর বিপক্ষে শেষ আধা ঘণ্টা এজরি কোনসাকে বাধ্য হয়ে রাইট-ব্যাক পজিশনে খেলতে হয়েছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা ফিফা বিতর্কিতভাবে স্থগিত করার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কুয়ানসাহর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সম্ভাব্য উপায় খুঁজছে।

মেক্সিকো সিটিতে জয়ের পর ইংল্যান্ডের কোচ টাচেল বলেন, "এটা কোথা থেকে শুরু হলো, আর কোথায় গিয়ে শেষ হবে? আমরা কি এখন নিষেধাজ্ঞা বাতিল করতে পারি, নাকি পারি না? আসলে কী হচ্ছে? সীমারেখাটা কোথায় টানা হবে, এটাই আমার প্রশ্ন।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026