১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ ঘিরে শান্ত থাকার আহ্বান ফ্রান্সের

BSSঢাকা

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর মুখোমুখি হওয়ার আগে সমর্থকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। আগের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের পর সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটায় কর্তৃপক্ষ এ আহ্বান জানিয়েছে।

মরক্কো ১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে দেশটির সম্পর্ক বর্তমানে মোটামুটি স্থিতিশীল। ফ্রান্সে কয়েক লাখ মরক্কো বংশোদ্ভূত ফরাসি নাগরিক বসবাস করেন।

এ বছরের মরক্কো জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন এবং ফরাসি ক্লাবের হয়ে খেলেন।

দলের অধিনায়ক আশরাফ হাকিমি স্পেনে জন্মগ্রহণ করলেও তিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) হয়ে খেলেন।

২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে হারানোর পর উদ্যাপন মোটামুটি শান্তিপূর্ণ ছিল।

তবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় (২০০০ জিএমটি) শুরু হওয়া ম্যাচ চলাকালে সারা দেশে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হবে।

প্যারিস থেকে এএফপি জানায়, ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি ফ্রান্স ইনফো সম্প্রচারমাধ্যমকে বলেন, 'আমি সবার দায়িত্ববোধের প্রতি আহ্বান জানাচ্ছি। এটি যেন শুধুই উৎসব হিসেবে থাকে।'

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেছেন, 'কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।'

গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) আর্সেনালকে হারানোর পর প্যারিস পুলিশ ২২৫ জন প্রাপ্তবয়স্ককে আটক করে। শহরের প্রধান প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, তাদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে পুলিশকে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি নষ্ট করার মতো অভিযোগ আনা হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026