১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফ্রান্সের বিপক্ষে ছিটকে গেলেন মরক্কোর সাইবারি

BSSঢাকা

ঢাকা, ৯ জুলাই ২০২৬ (বাসস): ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন মরক্কোর তারকা খেলোয়াড় ইসমায়েল সাইবারি। কোচ মোহাম্মদ ওয়াহবি এই তথ্য নিশ্চিত করেছেন।

ফ্রান্সের বিপক্ষে ছিটকে গেলেন মরক্কোর সাইবারি

ঢাকা, ৯ জুলাই ২০২৬ (বাসস): ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন মরক্কোর তারকা খেলোয়াড় ইসমায়েল সাইবারি। কোচ মোহাম্মদ ওয়াহবি এই তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে ওয়াহবি বলেন, 'সাইবারি ছাড়া দলে অন্যরা শতভাগ ফিট আছে। এই ম্যাচে সে খেলতে পারছে না। আশা করি এটাই টুর্নামেন্টে তার শেষ ম্যাচ হবে না।'

এবারের বিশ্বকাপে বড় নামগুলোর বাইরে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন সাইবারি। আর এতেই পিএসভি এইনডোভেন থেকে ৫০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন তাকে দলে ভিড়িয়েছে।

গ্রুপের তিন ম্যাচেই তিনি গোল করেছেন। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২'র ম্যাচে পেনাল্টি শুট আউটে তিনি জয়সূচক শটটি নিয়েছিলেন।

তবে শনিবার কানাডার বিপক্ষে শেষ ষোলোতে ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে হ্যামস্ট্রিং সমস্যায় পড়ে মাঠ থেকে ছিটকে যান এই মিডফিল্ডার। তার পরিবর্তে মাঠে নামা সোফিয়ানে রাহিমি মরক্কোর হয়ে তৃতীয় গোলটি করেছেন।

এ্যাটলাস লায়ন্সদের সামনে এখন সুযোগ ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে প্রতিশোধ নেবার। প্রথম আফ্রিকান-আরব দেশ হিসেবে চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল মরক্কো। এবারও সেই কৃতিত্ব স্পর্শ করার হাতছানি রয়েছে।

কোয়ার্টার-ফাইনালে উঠেই মরক্কো ইতোমধ্যে একটি সফল বিশ্বকাপ কাটিয়েছে বলে সন্তুষ্ট হতে চাননা ওয়াহবি। মার্চ মাসে সাবেক কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের স্থলাভিষিক্ত হওয়া এই কোচ বলেন, "আমরা অবশ্যই ম্যাচটি জিততে চাই। তাই এখন বিদায় নিলেও সমস্যা নেই, এমন কথা যারা বলছেন, আমরা সেসব শুনতে চাই না।"

তিনি আরও বলেন, "আমরা সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামব। আমরা ইতোমধ্যেই ভালো করেছি, এরপর যা হবে সবই বাড়তি প্রাপ্তি, এই মানসিকতা আমার একেবারেই পছন্দ নয়।

ওয়াহবি জানান, ২০২২ সালের বিশ্বকাপে এই দুই দলের মধ্যকার ম্যাচটি তিনি একজন সাধারণ সমর্থক হিসেবে টেলিভিশনে বসে দেখেছিলেন।

অন্যদিকে মরক্কোর রিয়াল মাদ্রিদের তারকা ব্রাহিম দিয়াজ জোর দিয়ে বলেছেন, তাদের দল শক্তিশালী ফ্রান্সের সঙ্গে সমানতালে লড়াই করতে সক্ষম। ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে মাঠে নামার আগে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, "আগামীকাল আমরা অন্যতম ফেবারিট দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা ইতোমধ্যেই প্রমাণ করেছি যে, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। আর সেই কারণেই আমরা এখানে পৌঁছেছি। দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস ও পূর্ণ আস্থা রয়েছে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026